Thursday, May 14, 2026

এশিয়ান বক্সিং চ‍্যাম্পিয়নশিপে সোনা জয় সঞ্জিতের

Date:

Share post:

এশিয়ান বক্সিং চ‍্যাম্পিয়নশিপে( Asian boxing championship ) সোনা জয় সঞ্জিত কুমারের( sanjit kumar)। সোমবার এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৯১ কেজির ফাইনালে কাজাখস্তানের ভাসিলি লেভিটকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সঞ্জিত।

পাঁচ বারের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে পদকজয়ী ভাসিলি লেভিটের বিরুদ্ধে জয় পাওয়াটা সহজ ছিল না সঞ্জিতের। শুরু থেকেই আক্রমনাত্মক খেলতে শুরু করেন সঞ্জিত। লেভিটের বিরুদ্ধে প্রথম দুটি রাউন্ডে এগিয়ে ছিলেন সঞ্জিত। তবে শেষের দিকে ভাসিলি লেভিট ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন। কিন্তু শেষমেশ ভাসিলিকে ৪-১ উড়িয়ে দেন সঞ্জিত।

এ দিকে  ৫২ কেজির ফাইনালে হার অমিত পঙ্ঘলের। এই বিতর্কিত বাউটে উজবেকিস্তানের শাখোবিদিন জোইরভের কাছে ২-৩ হেরে যান গত বারের চ্যাম্পিয়ন অমিত পঙ্ঘল। বিতর্কিত স্প্লিট ডিসিশনের কারণেই রুপো জিতে সন্তুষ্ট থাকতে হল অমিতকে। দ্বিতীয় রাউন্ডের সিদ্ধান্ত নিয়ে ভারত প্রতিবাদও জানিয়েছিল। কিন্তু সেটা খারিজ করে দেওয়া হয়।

এদিকে অমিতের মতো শিবা থাপাও ৬৪ কেজি বিভাগের ফাইনালে হেরে যান। মঙ্গোলিয়ার বাতারসুখ চিঞ্জোরিগের কাছে ২-৩ হারেন তিনি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...