Thursday, May 14, 2026

ঘরে ঘরে দুধ পৌঁছে দিতে চেয়ে পোস্ট করেই ট্রোলড হলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

World Milk Day বা বিশ্ব দুগ্ধ দিবসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিশেষ বার্তা দিয়েছিলেন বঙ্গ-বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ আর ওই পোস্টের জেরে সীমাহীন ট্রোলের শিকার হলেন তিনি৷

নিতান্তই সাধারণ এই পোস্টে দিলীপবাবু আরও বেশি সংখ্যক মানুষের কাছে দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্য পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন। স্রেফ এইটুকুই বলেছিলেন৷ আর এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন তিনি। ওইসব কমেন্ট পড়লে হাসি চেপে রাখা দায়৷ দিলীপ ঘোষের এই বার্তাকে মজার খোরাক হিসাবে নিয়েছেন নেটিজেনরা।
গোমাতার প্রতি ভক্তি, ভালবাসা তাঁর অপার৷ একথা বারবার বলেছেন, স্বীকার করেছেন দিলীপ ঘোষ৷ মঙ্গলবার বিশ্ব দুগ্ধ দিবসে নিজের ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। গরুর দুধ এবং দুগ্ধজাত পণ্যকে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়ারই সেই বার্তা৷
তিনি লিখেছেন, “বিশ্বের বাজারে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যরে তুলে ধরাও দুগ্ধ সমবায় গড়ে তোলার নেপথ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান ছিল অপরিসীম। বিশ্ব দুগ্ধ দিবসে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হোক লক্ষ্য।” অনেকেরই মনে আছে, দিলীপ ঘোষ কিছুদিন আগে বলেছিলেন, “বিদেশি গোরু গো- মাতা নয়।” এখানেই শেষ নয়, তিনি বলেছিলেন, “আমাদের দেশি গাভির পিঠের কুঁজে সোনা থাকে। তাই দেশি গোরুর দুধের রং সোনালি হয়৷” বলেছিলেন, “বিদেশি গোরু তো হাম্বা হাম্বাও ডাকে না।” এইসব মন্তব্যের পরেও মিমের বন্যা বয়ে গিয়েছিল নেটদুনিয়ায়৷ দিলীপের দাবি, “গোরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়। দেশি গরুর কুঁজে থাকা স্বর্ণনাড়িতে সূর্যের আলো পড়লে সেখান থেকে সোনা তৈরি হয়।” এরপরেও ট্রোলড হতে হয়েছিলো তাঁকে।

আর এদিন দুগ্ধ দিবসে দিলীপ ঘোষের এই বার্তাকেও খোরাক করেছেন নেটিজেনরা। কমেন্টে একজন লিখেছেন, “এবার সত্যিই সোনা পাওয়া গেছে।’ আরেকজন লিখেছেন, ‘আরে পালিয়ে আসুন। গরুটির অতো বড় সিং নিয়ে আপনার দিকে যেভাবে চেয়ে আছে তাতে রীতিমতো ভয় লাগছে।” এমন হাজারো কমেন্টে ভর্তি হয়ে গিয়েছে দিলীপ ঘোষের ফেসবুক ওয়াল৷

আরও পড়ুন:বুধে ঘোষণা মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের সূচি

Advt

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...