Thursday, May 14, 2026

নতুন মুখ্যসচিব আসতেই প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল, ৫২ জন আইপিএসকে বদলি

Date:

Share post:

রাজ্যের মুখ্যসচিব বদল হতেই রাজ্যে প্রশাসনিক স্তরেও ব্যাপক রদবদল। কয়েক দিনের টানাপড়েনের পরে সোমবার মুখ্যসচিবের পদ থেকে অবসর নিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay)। সেই জায়গায় মুখ্যসচিব হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi)। আর ছেড়ে যাওয়া স্বরাষ্ট্রসচিবের পদে আনা হয়েছে বিপি গোপালিকাকে (BP Gopalika)। এর পাশাপাশি রাজ্যের প্রশাসনিক পদেও ব্যাপক রদবদল করা হয়েছে।

একটি বিজ্ঞপ্তি জারি রাজ্যের ৫২ জন আইপিএস অফিসারকে বদলির সিদ্ধান্তের কথা জানিয়েছে নবান্ন (Nabanna)। বদলির তালিকায় নাম রয়েছে মোট ৫৫ জন পুলিশ আধিকারিকের। যদি নবান্নে তরফ থেকে একে রুটিন বদলি বলা হয়েছে।

বিধানসভা  নির্বাচনের আগে এবং ফলপ্রকাশের পরে প্রশাসনিক পদে রদবদলের ঝড় চলে। এক মাসের মধ্যে এই নিয়ে দফায় দফায় প্রায় ১৫০ জন আইপিএস-এর রদবদল হল বলে সূত্রের খবর। এবার বদলির তালিকায়
আইবি-র ডিআইজি, এসটিএফ-র জয়েন্ট কমিশনার, এসটিএফ ডিআইজি, ডিআইজি ট্রাফিক, মালদহ রেঞ্জের ডিআইজি, বারাসতের ডিআইজি, রায়গঞ্জের ডিআইজি-সহ আরও বহু পদে রদবদল করা হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, এই বদলি খুব একটা অপ্রত্যাশিত নয়। কারণ, নতুন মুখ্যসচিব আসার পরে এই ধরনের প্রশাসনিক রদবদল হয়েই থাকে।

আরও পড়ুন:অধীরের আবেদনে সাড়া মোদির, মুর্শিদাবাদে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করছে ডিআরডিও

Advt

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...