Tuesday, March 17, 2026

ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা নিয়ে কী সিদ্ধান্ত নিল আইসিসি?

Date:

Share post:

ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ( T-20 world cup) আয়োজন করা যাবে কিনা, তা জানার জন‍‍্য বিসিসিআইকে( bcci) সময়সীমা বেঁধে দিল আইসিসি(icc)। ২৮ জুনের মধ‍্যে আইসিসিকে গোটা বিষয়টি জানাতে হবে বিসিসিআইয়ের।

মঙ্গলবার আইসিসির বৈঠকে অন‍্যতম বড় আলোচনার বিষয় ছিল আসন্ন টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়। করোনার দ্বিতীয় ঢেউ এ নাজেহাল ভারতবাসী। এই পরিস্থিতিতে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এক্ষেত্রে বিসিসিআই এই বিষয়ে সময় চেয়েছে আইসিসির কাছে। মঙ্গলবার বিসিসিআইয়ের সেই অনুরোধ গ্রহন করেছে আইসিসি। এক্ষেত্রে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে ২৮ জুনের মধ‍্যে যদি বিসিসিআই আয়োজনের বিষয়ে নিশ্চয়তা না দিতে পারে, তবে টি-২০ বিশ্বকাপ সরে যেতে পারে সংযুক্ত আরব আমিরশাহিতে।

এদিন আইসিসির এক সূত্র জানিয়েছে,” হ‍্যাঁ, আইসিসি বোর্ড বিসিসিআইয়ের অনুরোধকে স্বীকার করেছে, এবং ২৮ জুন অবধি সময় দিয়েছে ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন‍্য।”

মঙ্গলবার আইসিসির বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ। এই বিষয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” ২৮ জুন অবধি আমাদের কাছে সময় আছে আইসিসির কাছে টি-২০ বিশ্বকাপের আয়োজনের বিষয়ে জানাতে।”

আরও পড়ুন:ফ্রেঞ্চ ওপেনের প্রথম ম‍্যাচে জয় পেলেন রাফায়েল নাদাল

Advt

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...