Monday, June 8, 2026

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ গেছে ৫৯৪ জন চিকিৎসকের, তথ্য পেশ করল আইএমএ

Date:

Share post:

মারণ করোনাভাইরাস(coronavirus) দেশে প্রাণ কেড়েছে ৫৯৪ জন চিকিৎসকের সম্প্রতি তথ্য পেশ করে এমনটাই জানানো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন(IMA)। আইএমএ-এর তরফে এদিন তথ্য দিয়ে জানানো হয়েছে করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে কত জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় তথ্য অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেশে মোট চিকিৎসকের মৃত্যু(doctors death) সংখ্যা ১৩০০ জন।

আরও পড়ুন:সিলিন্ডারে বিস্ফোরণ, উত্তরপ্রদেশে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে মৃত ১০

এদিন আইএমএ-র তরফে জানানো হয়েছে শুধুমাত্র দিল্লিতেই করোনার জেরে মৃত্যু হয়েছে ১০৭ জন চিকিৎসকের। দেশে মোট চিকিৎসক মৃত্যুর সংখ্যায় প্রতি দুই জন চিকিৎসকের একজন হয় দিল্লি, বিহার নাহলে উত্তর প্রদেশের। দাবি করা হচ্ছে দ্বিতীয় দিনে নিহত চিকিৎসকদের ৪৫ শতাংশ এই তিন রাজ্যের। শুধু তাই নয় মৃত্যুর তথ্য পেশ করার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছে আইএমএ আবেদন জানিয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে হিংসার ঘটনা এড়াতে কঠোর ও কার্যকরী আইন চালু করুক কেন্দ্রীয় সরকার। এই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে উদাহরণ তুলে সোমবার অসমের একটি ঘটনার উল্লেখ করেছে আইএমএ। বলা হয়েছে একদিন পড়না আক্রান্তের মৃত্যুর পর অসমে এক চিকিৎসকের বেধড়ক মারধরের ঘটনা ঘটে। তাদের আবেদন দেশে এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ হওয়া দরকার।

Advt

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...