Monday, May 11, 2026

মানুষের কী ধারণা হবে বলে আইনকানুন ভুলে যেতে হবে? CBI-কে প্রশ্ন কোর্টের

Date:

Share post:

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলা স্থানান্তরের শুনানি শুরু হতেই ফের বিচারপতিদের প্রশ্নের মুখে CBI-কৌঁসুলি তথা সলিসিটর জেনারেল তুষার মেহেতা৷  বুধবার শুনানির শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলা স্থানান্তর নিয়ে নিজের যুক্তির স্বপক্ষে একাধিক আদালতের নির্দেশ তুলে ধরেন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্টের নির্দেশও ছিলো৷ তাঁর সওয়াল, “যে পরিস্থিতি সেদিন তৈরি হয়েছিল তাতে সাধারণ মানুষের অন্যরকম ধারনা হতেই পারে। মানুষের মনে হতে পারে, সেদিনের ওই পরিস্থিতিতে বিচারকের পক্ষে সুবিচার সম্ভব হয়নি।”

◾বিচারপতি সৌমেন সেন, সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে – “আপনি বারবার সাধারন মানুষের ধারণার কথা বলছেন। আপনি কি মিডিয়া- ট্রায়ালের ওপর নির্ভর করে সাধারণ মানুষের ধারণার কথা বলছেন?

 

◾মেহেতা – সেদিন মুখ্যমন্ত্রীর উপস্থিতি, পাথর ছোড়া, আইনমন্ত্রীর উপস্থিতি, সবই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া দেখিয়েছে৷ এটা অস্বীকার করা যায় না। যে পরিস্থিতি সেদিন তৈরি হয়েছিল, তাতে সাধারণ মানুষের মনে হতেই পারে যে সেদিনের বিচারপর্বে বিচারকের পক্ষে সুবিচার করা সম্ভব হয়নি ।

 

◾তখনই বিচারপতি আইপি মুখোপাধ্যায় মেহেতাকে পাল্টা প্রশ্ন করেন, “আপনার সব অভিযোগ যদি সত্যি বলে ধরেও নিই, তাহলে এই সাধারণ মানুষ কারা? তার সংজ্ঞা কি? তিনি কি শিক্ষিত মানুষ ? তিনি কি রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ ? তিনি কি কোন দলের সমর্থক ? মানুষের মনে কী ধারণা তৈরি হবে তার জন্য কি আইন কানুন ভুলে যেতে হবে ?

 

◾বিচারপতি হরিশ ট্যাণ্ডন – মি: মেহেতা, মনে করুন আদালতে একটি জামিনের মামলা হচ্ছে৷ ওদিকে বাইরে প্রচুর মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা জামিন চাইছে। বিচারক কি করবেন? জামিন না দিলে বিক্ষোভ বাড়তে পারে, আবার জামিন দিলে আরও বেশি ক্ষতি হতে পারে। কি করা উচিৎ ?

 

◾মেহেতা – এটা তো পরিস্থিতির ওপর নির্ভর করবে।

 

শুনানি আপাতত স্থগিত৷

Advt

Related articles

ডিএ-সপ্তম পে কমিশন নিয়ে আলোচনা আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে: জানালেন মুখ্যমন্ত্রী

ফের আগামী সোমবার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক। সোমবার, বিজেপি (BJP) সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের শেষে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

রাজ্যে বিজেপি সরকার হবে না: দলের অবস্থান স্পষ্ট করলেন শমীক

প্রথমবার বাংলায় বিজেপি সরকার গঠিত হয়েছে। কেন্দ্রের সরকারের তরফে প্রধানমন্ত্রী থেকে একাধিক মন্ত্রী, এমনকি বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলির...

কলকাতা হাই কোর্টে ভোট পরবর্তী হিংসার মামলার শুনানি মঙ্গলবার

ভোট পরবর্তী হিংসা (Violence after election) নিয়ে এবার মামলা কলকাতা হাই কোর্ট (Kolkata High Court) পর্যন্ত গড়াল। বিধানসভা...

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...