Wednesday, June 24, 2026

সকলের কাছে ত্রাণ পৌঁছবে: পাথরপ্রতিমা পরিদর্শনের পরে আশ্বাস অভিষেকের

Date:

Share post:

পাথরপ্রতিমার দেবীচকের ত্রাণ শিবিরে ঘুরে দেখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুর্গত এলাকা পরিদর্শন করছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক।  সেই সফরসূচি অনুযায়ী, সকালে মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামে। তিনি যান দেবীচকের ত্রাণ শিবিরে। শিবিরে থাকা দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন তিনি।

সকলের কাছে ত্রাণ পৌঁছবে- পাথরপ্রতিমায় এলাকা পরিদর্শনের পর আশ্বাস দেন অভিষেক। সেই মতো ব্যবস্থা নিতে তিনি স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীদের নির্দেশ দেন। অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের বিধায়ক। এরপর পাথরপ্রতিমায় (Pathar Pratima) বাঁধ পরিদর্শনে যান তৃণমূল সাংসদ।

 

ইয়াস থেমে যাওয়ার পরে সেই বিকেলেই ডায়মন্ড হারবারের (Diamond Harbour)বিপর্যস্ত এলাকায় গিয়েছিলেন তৃণমূল সাংসদ। বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঘুরে দেখেন ত্রাণ শিবির। তারপরেও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেছেন তিনি। ত্রাণ শিবিরগুলিতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের সুবিধা-অসুবিধা, সমস্যার কথা জানতে চান। এদিনও তার ব্যতিক্রম হয়নি। নির্বাচনী প্রতিশ্রুতিতে অনেক নেতাই স্থানীয় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। কিন্তু ভোটের পরে তাঁদের মধ্যে অনেককেই আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু নির্বাচনের আগে যে কথা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নির্বাচনের পর তা অক্ষরে অক্ষরে পালন করছেন তিনি। দক্ষিণ 24 পরগনার সমস্ত দুর্গত এলাকার মানুষ তাঁকে পাশে পেয়ে ভরসা পাচ্ছেন। অভিষেকের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা।

Advt

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...