Thursday, May 14, 2026

যোগীরাজ্যে বাড়ি ভেঙে মৃত দুই বাঙালি শ্রমিক, ক্ষতিপূরণ দিতে মালদহে ফিরহাদ

Date:

Share post:

কাশীর বিশ্বনাথ মন্দিরে (Kashi Vishwanath Temple) সংস্কারের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার দুই শ্রমিকের ৷ তাঁরা দুজনেই মালদার বাসিন্দা। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন ৷
জানা গিয়েছে, মঙ্গলবার ভোরে বিশ্বনাথ মন্দির সংলগ্ন একটি বাড়ি ভেঙে এই দুর্ঘটনা ঘটে ৷ দুপুর থেকে দফায় দফায় মৃত ও আহতদের বাড়িতে গিয়েছিলেন প্রশাসনিক কর্তারা ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার মৃত ও আহতদের বাড়িতে যান মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি এদিন মৃতদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।

ফিরহাদ জানিয়েছেন, নিহত ও আহতদের সমস্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে ৷ ক্ষতিগ্রস্ত পরিবারগুলি যাতে সরকারি সহায়তা পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে ৷ ময়নাতদন্তের পর মৃতদেহ দুটি ফিরিয়ে আনা হবে ৷ সমস্ত রিপোর্ট জেলাশাসককে পাঠানো হয়েছে ৷

এদিকে বুধবার মন্ত্রীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন মৃত শ্রমিকের পরিজনরা। ফিরহাদ জানান, মুখ্যমন্ত্রীর আদেশ অনুযায়ী আমি এসেছি। এর আগেও মালদহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমাকে পাঠানো হয়েছে। এবার এই পরিবারের কাছে এলাম। কাশীতে কাজ করে ঘুমানোর সময় ছাদ ভেঙে দুর্ঘটনার কবলে পড়েছিলেন এঁরা। সবাই বাংলার ছেলে। তাই মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন।

জানা গিয়েছে, মোট ১২ জন শ্রমিক মন্দির নির্মাণের কাজ করতে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসী জেলার বাসাসামিত এলাকায়। কিন্তু বেশি অর্থ রোজগারের আশায় ভিনরাজ্যে যাওয়াই তাদের জীবনে অভিশাপ বয়ে নিয়ে এল। ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল ২ শ্রমিকের। মৃত শ্রমিকদের নাম আমিরুল মোমিন (৪০) এবং এবাদুল মোমিন (৩০)।

পরিবহণ মন্ত্রীর সঙ্গে আগাগোড়া উপস্থিত ছিলেন  রাজ‍্যসভার সাংসদ মৌসম নূর।

Advt

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...