Tuesday, May 5, 2026

সুশীলের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাট করার  অভিযোগ আনল দিল্লি পুলিশ

Date:

Share post:

আরও ৩ দিন সুশীল কুমারকে( Sushil kumar) পুলিশি হেফাজতে রাখার আবেদন জানাল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা। বুধবার দিল্লি আদালতে এই আর্জি জানানো হয়েছে। সুশীলের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাট করার মারাত্মক অভিযোগ আনল পুলিশ।

সাগর রানা কান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই গত ১০ দিন ধরে পুলিশি হেফাজতে রয়েছেন  সুশীল, অজয় কুমারসহ আরও সাত জন। গ্রেফতার করার পর গত ২৩ মে প্রথম বার সুশীল এবং অজয় কুমারকে  আদালতে তোলা হয়। সে বার জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিন পুলিশি হেফাজতে ছিলেন দুই অভিযুক্ত। এরপর গত ২৯ মে সুশীল ও অজয় কুমারকে  আরও চার দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল দিল্লি আদালত। কিন্তু দিল্লি পুলিশের দাবি সাগর রানা  কান্ডে সুশীল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নষ্ট করেছেন। তাছাড়া পুলিশকে তদন্তে যথাযথ সাহায্যও করছেন না সুশীল। তাই মামলা পোক্ত করার জন্য সুশীলের বিরুদ্ধে ২০১ ধারায় মামলা সাজিয়ে আদালতের কাছে আরও ৩ দিন সময় চাইল দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা।

আরও পড়ুন:করোনা যুদ্ধে এবার এগিয়ে এলেন যুবরাজ সিং, ১০০০ বেডের ব‍্যবস্থা করলেন তিনি

Advt

Related articles

জয়ের পরেই গেরুয়া আস্ফালন, শিশু উদ্যান দখল করে শাহের মন্দির! 

ছিঃ বিজেপি। জিতেই ক্ষমতার আস্ফালন! রাজ্যে ক্ষমতা দখলের পরের দিনই হাওড়ায় শিশু উদ্যান দখল করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের...

মাত্র ১০০ গণনাকেন্দ্রের CCTV ফুটেজ প্রকাশ করুন: গণনা কারচুপিতে কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নির্বাচনে জয়ের যে পথ বিজেপি নিয়েছে বাংলায়, তা কোনভাবেই সফল হবে না স্পষ্ট করে...

‘গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’! কেন এমন বললেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ?

ভোটের ফল প্রকাশের পর থেকেই টলিউডের অন্দরে রাজনৈতিক সমীকরণ নিয়ে চর্চা তুঙ্গে। বিশেষ করে বিজেপি প্রার্থীদের জয়ের পর...

ভোট মিটতেই নানুরে খুন তৃণমূল কর্মী: অশান্তিতে খুন বিজেপি কর্মীও!

প্রথমবার নির্বাচনে বাংলায় ক্ষমতায় আসার পর সোমবার দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বার্তা দিয়েছিলেন বাংলায় হিংসার রাজনীতি তিনি...