Friday, May 15, 2026

রাজ্যে এল কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ৭ লক্ষের বেশি ডোজ

Date:

Share post:

এমনিতেই গোটা দেশের মধ্যে টিকাকরণের দিক থেকে বাকিদের তুলনায় এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ(West Bengal)। তবে টিকার অভাবে বারবার সমস্যার মুখে পড়েছে টিকাকরণ প্রক্রিয়া(vaccination process)। এই পরিস্থিতিতেই এবার রাজ্যে এল ৭ লক্ষের বেশি টিকার ডোজ। বুধবার সন্ধেয় কলকাতা বিমানবন্দরে(Kolkata airport) এসে পৌঁছায় এই বিপুল পরিমান করোনা টিকা।

আরও পড়ুন:সুশীলের বিরুদ্ধে তথ্য ও প্রমাণ লোপাট করার  অভিযোগ আনল দিল্লি পুলিশ

স্বাস্থ্য দফতরের(health department) তরফে জানা যাচ্ছে, বুধবার সন্ধেতে পুনের সেরাম ইনস্টিটিউট থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছে ৫ লক্ষ ২০ হাজার ৫৫০ কোভিশিল্ডের ডোজ। পাশাপাশি ভারত বায়োটেকের ২ লক্ষ ৬৬ হাজার ৭৯০ কোভ্যাক্সিন ডোজ এসেছে। সব মিলিয়ে ৭ লক্ষ ৮৭হাজার ৩৪০ কোভিড ভ্যাকসিনের ডোজ এল রাজ্যে। জানা যাচ্ছে, এই প্রথমবার এত বিপুলসংখ্যক করোনা টিকা পেল পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, টিকার অপ্রতুলতা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বার সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, টিকার অভাবে ভ্যাক্সিনেশন করা যাচ্ছে না এমন অভিযোগও তুলেছে একাধিক রাজ্য। এই পরিস্থিতিতে রাজ্যে একত্রে ৭ লক্ষের বেশি টিকা আসায় এই সমস্যা কিছুটা লাঘব করবে বলে আশাবাদী স্বাস্থ্য মহল। যদিও স্বাস্থ্য দফতরের দাবি যে পরিমাণ টিকা এসেছে তা কাজ চালানোর মত হলেও পর্যাপ্ত পরিমাণ এটা বলা যায় না কোনভাবেই।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...