Wednesday, June 24, 2026

“বন্ধ সময়ে জীবনের গান/ প্রতি রবিবার রক্তদান”, মহামারিতে মানব সেবায় যুবক সঙ্ঘ

Date:

Share post:

সরকার, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংস্থা, সমাজের বিভিন্ন স্তরের প্রতিষ্ঠিত ব্যক্তিদের পাশাপাশি অনেক ক্লাব সংগঠনও করোনা মহামারি আবহ ও বিধি-নিষেধের মধ্যে নিজেদের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে।

সেইরকমই বনহুগলী যুবক সঙ্ঘ। এই ক্লাবের পরিচালনায় গত ১৫ মে থেকে বিনামূল্যে “দুয়ারে অক্সিজেন” পরিষেবা চলছে। ২৩ মে থেকে ২০০ জন দুঃস্থ মানুষকে রান্না করা খাবার প্রদান করা হচ্ছে সঙ্ঘের “কমিউনিটি কিচেন” থেকে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি বিধি-নিষেধ যতদিন চলবে ততদিনই এই কমিউনিটি কিচেনও চলবে।

একইভাবে ৩০ মে থেকে শুরু হওয়া রক্তদান শিবির ধারাবাহিক ভাবে চলবে জুন মাসের প্রতি রবিবার। যার ট্যাগ লাইন “বন্ধ সময়ে জীবনের গান-প্রতি রবিবার রক্তদান”।প্রথম দিন শিবিরে ৪২২ জন রক্তদাতা রক্তদান করেছে। গতবছরও লকডাউনের মধ্যে চারটি রবিবার রক্তদান শিবিরে ১৪৮২ জন দাতা রক্ত দিয়েছিলেন। এবার সেই সংখ্যা ছাপিয়ে যাবে বলেই আশাবাদী উদ্যোক্তারা।

রক্তদান শিবির উদ্বোধন করেছেন বিধানসভার উপ-মুখ্যসচেতক তথা বরাহনগরের বিধায়ক শ্রী তাপস রায়। সঙ্ঘের সম্পাদক শঙ্কর রাউত এই কঠিন সময়ে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পেরে তাঁরা গর্বিত বলে জানিয়েছেন।

আরও পড়ুন- রাজ্যে এল কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের ৭ লক্ষের বেশি ডোজ

Advt

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...