Thursday, May 21, 2026

দ্বিতীয় ‘মেড ইন ইন্ডিয়া’ টিকা, ডিসেম্বরের মধ্যে ৩০ কোটি ডোজের টার্গেট

Date:

Share post:

ঘাটতি মেটাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্বিতীয় টিকা আসতে চলেছে বাজারে। বছর শেষের আগেই দেশের সবাইকে টিকা করণের আওতায় আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। আর সমালোচনার মুখে পড়ে ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পে বিদেশেও টিকা পাঠানোও বন্ধ রাখতে হয়েছে। কিন্তু তাতেও লক্ষ্য পূরণ হওয়া কঠিন। তাই এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দ্বিতীয় টিকা হাতে পেতে চলেছে কেন্দ্রীয় সরকার। ডিসেম্বরের মধ্যে ৩০ কোটি ডোজ টিকা তৈরি বরাত দেওয়া হচ্ছে হায়দরাবাদের ‘বায়োলজিক্যাল-ই’ সংস্থাকে। এর জন্য স্বাস্থ্য মন্ত্রক তাদের দেড় হাজার কোটি টাকা অগ্রিমও দিচ্ছে।
ভারতে সেরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের কারখানায় তৈরি যথাক্রমে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে ভারত বায়োটেক দেশীয় ফরমুলায় টিকা উত্পাদন করছে। সেরাম ইনস্টিটিউট ব্রিটেনের সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে টিকা উত্পাদন চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে রাশিয়া থেকে ‘স্পুটনিক ভি’ আমদানি করছে কেন্দ্রীয় সরকার। মার্কিন সংস্থা ফাইজার এবং মডেরনার সঙ্গেও কথা চলছে। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে হায়দরাবাদের সংস্থার টিকাও। বায়োলজিক্যাল-ই সংস্থার টিকা প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষায় আশানুরূপ ফল দিয়েছে। তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। মনে করা হচ্ছে আগস্টেই বাজারে এসে যাবে সেই টিকা।
বায়োলজিক্যাল-ই সংস্থার টিকা ‘ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড-১৯’ পরীক্ষা করেছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সরকারের তরফে দাবি করা হয়েছে, এই উদ্যোগ দেশীয় প্রযুক্তিতে আরও বেশি করে টিকা উত্পাদন সংক্রান্ত গবেষণাকে উত্সাহিত করবে।

Advt

 

Related articles

মুখ্যমন্ত্রী শুভেন্দুর আজ প্রথম দিল্লি সফর, নজরে কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভার সম্প্রসারণ

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার রাজধানী পৌঁছেছেন বিজেপির রাজ্য...

ফেডারেশনের বিরুদ্ধে কলাকুশলীদের অভিযোগ শুনলেন রুদ্রনীল, ‘কম্প্রোমাইজ’ প্রসঙ্গে চোখ ছলছল পরমব্রতর

রাজ্যে সরকার বদলাতেই টলিপাড়ার ভোলবদল। এতদিন ধরে ফেডারেশনের (FCTWEI) বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এবার বাইরে আসতে শুরু করেছে। বিধায়ক...

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...