Tuesday, March 17, 2026

প্রত্যেক দেশবাসীকে বিনামূল্যে টিকা দিক কেন্দ্র, মমতার সুরেই সুর চড়ালেন নবীন -বিজয়ন

Date:

Share post:

দেশের প্রত্যেক নাগরিককে (free vaccination for all Indians) বিনামূল্যে করোনার টিকা দেওয়া হোক। টিকাকরণ নিয়ে এই দাবি সর্বাগ্রে তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister of West Bengal Mamata Banerjee)। এ দিন সেই দাবি আরও মান্যতা পেল ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (chief minister of Odisha Naveen Patnaik) চিঠিতে। নবীন পট্টনায়েক, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন(chief minister of Kerala pinarayi Vijayan) এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের(Chief minister of Delhi Arvind Kejriwal) সঙ্গেও বিষয়টি নিয়ে ফোনে কথা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একই ধরনের আবেদন জানিয়ে ১১ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন পিনারাই বিজয়নও।

বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নবীনজি আমায় গতকাল রাতে ফোন করেছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীও চান কেন্দ্র যেন সকলকে বিনামূল্যে ভ্যাকসিন দেয়। কেন্দ্রীয় সরকার রাজ্যকে কেন আলাদা করে নিজের দায়িত্বে ভ্যাকসিন আমদানি করতে বলছে? রাজ্য সরকার এটা করতে পারে না। কেন্দ্রের উচিত ছিল সব রাজ্যকে বিনামূল্যে টিকা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , আমরা এই প্রস্তাবে সম্মতি জানাচ্ছি। সব রাজ্যই এই প্রস্তাবের পক্ষে রয়েছে।

তবে কেন্দ্রের সঙ্গে সার্বিকভাবে সুসম্পর্ক বজায় রাখা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের এই চিঠি জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য ফেলে দিয়েছে। নবীন প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকেই এই চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। করোনার পরবর্তী ঢেউ থেকে জনগণকে রক্ষা করতে যত দ্রুত সম্ভব কেন্দ্রের মদতে যাতে টিকাকরণ করা হয়, সেই আবেদনই এই চিঠিতে জানিয়েছেন তিনি।

spot_img

Related articles

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...