Tuesday, April 21, 2026

স্ত্রীকে দিলীপের দেখতে যাওয়া নিয়ে হঠাৎ বেসুরো মুকুল

Date:

Share post:

স্ত্রী কৃষ্ণা রায় অসুস্থ। হাসপাতালে একমো সাপোর্টে রয়েছেন। তিনি নিজেও অসুস্থ। এই পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাসপাতালে যাওয়া নিয়ে কার্যত কটাক্ষের সুর সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের মুখে। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়ে গিয়েছে।

বুধবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের স্ত্রীকে দেখতে যাওয়ার পরেই বিজেপিতে বার্তা যায়। মুকুলের স্ত্রী প্রায় এক মাস অসুস্থ। এর মাঝে দলের প্রায় কোনও নেতা হাসপাতালে যাননি। অভিষেক যাওয়ার পরেই দিল্লির নির্দেশে হাসপাতালে যান দিলীপ ঘোষ। সকালে ফোন করেন প্রধানমন্ত্রীও। দিলীপ ঘোষের হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে মুকুল বলেন, কে কেন দেখা করতে গিয়েছিলেন, জানি না। এটুকু জানি, আমাকে ফোন করে উনি যাননি। জানিয়েও যাননি। আর দিলীপ বুধবার বলেছিলেন, সঙ্কটের মুহূর্তে সকলের পাশে থাকা উচিত। দিলীপ-মুকুল লড়াইয়ের কথা সকলেই জানেন। রাজনৈতিক মহল বলছে, এই সঙ্কটের মুহূর্তে সেটাই ফের সামনে এসে পড়ল।

আরও পড়ুন:কৃষ্ণা ‘মাতৃসমা’: মুকুল-জায়াকে দেখতে যাওয়া প্রসঙ্গে মন্তব্য অভিষেকের

অন্যদিকে প্রধানমন্ত্রীর ফোন করা নিয়ে মুকুল বলেন, প্রধানমন্ত্রী পদটাকে এভাবে দেখা ঠিক হবে না। উনি সকাল সাড়ে দশটা নাগাদ ফোন করে খোঁজ নেন। যাঁরা আমার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছেন, তাঁদের সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

কিন্তু বাস্তব হলো, একটি অসুস্থতা বহু প্রশ্ন তুলে দিয়ে গিয়েছে। যার চর্চা আগামী কিছুদিন চলবে।

Advt

Related articles

প্রথম দফার ট্রাইবুনালের নিষ্পত্তি! বিকেলে তালিকা প্রকাশ করবে কমিশন

সুপ্রিম নির্দেশ মেনে বাংলার বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রথম দফা শুরু হওয়ার আগে মঙ্গলবার বিকেলে ট্রাইবুনালে...

সল্টলেকের আনন্দলোক হাসপাতালের দোতলায় আগুন! সরানো হচ্ছে রোগীদের

মঙ্গলবার সকালে সল্টলেকের করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে (Anandalok Hospital) অগ্নিকাণ্ড। হাসপাতালে দোতলায় অপারেশন থিয়েটারের (OT) এসি থেকে আগুন...

জোরালো ভূমিকম্প মনিপুরে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২

মঙ্গলবার সকালে ঘুম ভাঙার আগেই তীব্র ভূমিকম্প (Earthquake) উত্তর-পূর্বের রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি (NIS) জানিয়েছে রিখটার স্কেলে...

নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াডের থেকেই টাকা লু.ট!

আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে ভোট (Tamil Nadu election) । অথচ তার ঠিক দুদিন আগে অদ্ভুত ঘটনা এর মধ্যে।...