Saturday, March 14, 2026

ভারতকে ভ্যাকসিন দেবে আমেরিকা, মোদিকে ফোনে আশ্বস্ত করলেন হ্যারিস

Date:

Share post:

আমেরিকার ভাইস প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমলা হ্যারিস নিজে থেকে মোদিকে ফোন করেছিলেন, তেমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ।

সম্প্রতি আমেরিকার উদ্বৃত্ত কোভিড টিকা অন্য দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার সরকার। বিভিন্ন দেশে টিকা সরবরাহ করার ‘কোভ্যাক্স’ নামের একটি প্রকল্প চালু করেছে রাষ্ট্রপুঞ্জ। সেই প্রকল্পের মাধ্যমেই দেশে উদ্বৃত্ত টিকার ৭৫ শতাংশ অন্য দেশে পাঠানো হবে জানিয়েছে বাইডেন-হ্যারিস সরকার।

এর ফলে, প্রচুর টিকা ভারতও পাবে। সে বিষয়েই মোদির সঙ্গে কমলার কথা হয়েছে থ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

একটি বৃহত্তর কাঠামোর অংশ হিসেবে প্রথম 25 মিলিয়ন ভ্যাকসিনের ডোজ সরবারহ করবে আমেরিকা ৷ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে একথা জানান ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷

টুইট করে ভারতকে সমর্থন ও সাহায্যের জন্য আমেরিকা সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মোদি ৷ টুইটে তিনি লিখেছেন, ‘‘ কিছুক্ষণ আগে কমলা হ্যারিসের সঙ্গে কথা হয়েছে ৷ আমেরিকার বিশ্বব্যাপি ভ্যাকসিন দানের অঙ্গ হিসেবে ভারতকেও ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতিকে আমি প্রশংসা করি ৷ আমি আমেরিকা সরকারের এই সাহায্য ও সৌভ্রাতৃত্বের জন্য তাঁকে ধন্যবাদ জানাই ৷’’

এরপর মোদি আরও একটি টুইট করেন ৷ সেখানে তিনি লেখেন, ‘‘ আমরা ভারত ও আমেরিকা করোনা ভ্যাকসিন নিয়ে পারস্পরিক সহযোগিতা আরও শক্ত করা ও কোভিড পরবর্তী বিশ্বের স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নতিতে অংশীদারিত্ব করা নিয়েও আলোচনা করেছি ৷’’

Advt

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...