Thursday, May 14, 2026

মুকুল নিয়ে জল্পনার মধ্যেই বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

বঙ্গ রাজনীতিতে এ যেন উলটপুরাণ ।বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে যারা গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন তাদের পদক্ষেপ এবার কী হবে তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। আর তাই নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেওয়া সোনালি গুহের গলায় এখন উল্টো সুর।  মুকুল রায়ের স্ত্রীকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  হাসপাতালে দেখতে যাওয়া নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

এই ডামাডোল পরিস্থিতিতে কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তার বক্তব্য জল্পনা আরও উসকে দিয়েছে । তিনি বলেছেন, এটা গণতান্ত্রিক দেশ। যে কেউ দল বদল করতে পারে। একটা দল ছেড়ে এসেছিলেন, আরেকটা দলের যাবেন। গায়ের জোরে কাউকে আটকানো যাবে না। কিছু কিছু লোক উদ্দেশ্য নিয়ে দল করে। হাজার হাজার লোক এসেছে। এক আধজন চলে গেলে যেতেই পারেন।

মুকুল রায়ের স্ত্রী কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। তাকে দুদিন আগেই দেখতে যান তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এ প্রসঙ্গে মুকুল পুত্র শুভ্রাংশু বলেন,এই ধরনের সৌজন্যের রাজনীতিক উদাহরণ আগে রয়েছে কিনা আমার জানা নেই এবং ভবিষ্যতেও দেখা যাবে কিনা জানি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ।’ এই সৌজন্য সাক্ষাতকারের পরেই প্রশ্ন উঠছে, তবে কি বঙ্গ BJP-র একাধিক হেভিওয়েট এবার দল-বদলের পথে!এই জল্পনার মধ্যেই দিলীপের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

Advt

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...