Friday, June 5, 2026

হ্যাশট্যাগ পাশে আছে অভিষেক, ভাইরাল ভিডিও, রাজনৈতিকমহলও উচ্ছ্বসিত

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন প্রচার # PasheAcheAbhishek (#পাশেআছেঅভিষেক)। বৃহস্পতিবার সন্ধে থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সঙ্গে ভিডিও। অসাধারণ একটি গান, সঙ্গে ইয়াস বিধ্বস্ত এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নানা ছবি। রাজনৈতিকমহল বলছে, অন্তরাল থেকে বেরিয়ে এসে ক্রমশ জননেতায় অভিষিক্ত হওয়ার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

#পাশেআছেঅভিষেক। সোশ্যাল মিডিয়ায় নয়া হ্যাশট্যাগ। ইতিমধ্যে প্রচারের শীর্ষে। বিধানসভা ভোটের আগে পিছন থেকে দলের ওয়ার রুম সাজিয়েছেন সাংসদ। একের পর এক জনসভা করেছেন। দলের নেতাদের এলাকা ভাগ করে প্রচারে পাঠিয়েছেন। পর্যালোচনা করেছেন। পরামর্শ নিয়েছেন। নেত্রীর আদেশ মেনে সংগঠন সাজাতে পদক্ষেপ করেছেন। দুর্বল এলাকায় নিজে গিয়েছেন, নেতৃত্বকে পাঠিয়েছেন। ভোট-কুশলী পিকের সাহায্য নিয়েছেন। নিট রেজাল্ট, বিজেপির সব আশাকে ধূলিসাৎ করে তৃণমূল সরকারের হ্যাট্রিক।

সরকার শপথ নেওয়ার পরেও কোভিড বাড়-বাড়ন্ত, সঙ্গে ইয়াসের ধ্বংসলীলা। প্রকৃতি শান্ত হতেই বিধ্বস্ত এলাকায় পৌঁছে গেলেন যুব নেতা। একদিকে সাহায্যের আশ্বাস, অন্যদিকে নতুনভাবে এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি। অসংখ্য মানুষের মাঝে প্রতিশ্রুতি, আগে সুস্থভাবে বাঁচতে হবে, তারপর সরকার সব তৈরি করে দেবে। আর তারজন্য কী কী করতে হবে বুঝিয়ে বলে এলেন। আর বলে এলেন, দরকার হলেই আসব। ডাকলেই আসব।

সংবাদমাধ্যম সে দৃশ্য দেখেছে। আর সে দৃশ্যকেই ক্যামেরাবন্দি করে গানের আবহে অসাধারণ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। গানের কথা আর সুরও আমজনতাকে টানতে বাধ্য…

কিসের ডাকে পথে নেমেছি
কে বা ভবিষ্যৎ দেখেছি
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু।

আসুক বিপদ, আসুক বাধা
সামনে থাক গোলকধাঁধা
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু।

আকাশ যতোই ভয় দেখাক
তুমি ভেবো না
সবাই আশা ছেড়ে দিলেও
তুমি ছেড়ো না।

এসো আমার সঙ্গে এসো আজ
সেজে এসো তোমার যুদ্ধসাজ
হাত নেড়ে তোমায় ডাকছি আজ
ফেলে রেখে এসো তোমার সমস্ত কাজ
আমাদের হাতে সময় অল্প তাই
এসো বন্ধু আজ সবাই হাত লাগাই

পাঁচটা আঙুল হলে একসাথে
তাজমহল বানিয়ে ফেলি এক রাতে
কাঁধে কাঁধ মেলাও
হাতে হাত মেলাও
এসো বন্ধু…

লক্ষ্যণীয় গানের প্রতিটি শব্দ।

রাজনৈতিক মহলের মন্তব্য, এতো কম বয়সে এমন পরিপূর্ণতা রাজ্যের খুব কম নেতার মধ্যেই দেখা গিয়েছে। সেই সঙ্গে আধুনিক সংবাদমাধ্যমগুলিকে যথার্থভাবে ব্যবহারের কৌশলও তাঁর কাছে শিক্ষনীয়।

অনেকেই বলছেন, অভিষেক ক্রমশ জনতার আশীর্বাদে অভিষিক্ত হচ্ছেন। সামনে বিস্তীর্ণ পথ।

Advt

 

Related articles

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...