Thursday, June 25, 2026

দেশের ‘কুৎসিততম’ ভাষা কন্নড়, প্রবল বিতর্কের মাঝে ক্ষমা চাইল গুগল

Date:

Share post:

গুগল সার্চ ইঞ্জিনে(Google search engine) ভারতের কুৎসিততম ভাষা সার্চ করলেই উঠে আসছে কন্নড় ভাষার(Kannada language) নাম। সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। আর এই ঘটনায় মার্কিন সংস্থা গুগলকে রীতিমতো তোপ দাগতে শুরু করেছে কন্নড় ভাষাভাষীর মানুষরা। অভিযোগ উঠছে মানুষের ভাবাবেগ নিয়ে ঘৃণ্য খেলা খেলছে সার্চ ইঞ্জিন। ঘটনার জেরে গুগলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কর্ণাটক সরকার। এরপরই ব্যাপক বিতর্কের মাঝে পড়ে অবশেষে গোটা ঘটনার জন্য ক্ষমা চাইল গুগল।

জানা গেছে, সম্প্রতি কন্নড় ভাষাকে দেশের কুৎসিত ভাষা বলে গুগল দাবি করার পর ব্যাপক বিতর্ক শুরু হয়। রাজ্যের সংস্কৃতি ও বনমন্ত্রী অরবিন্দ লিম্বাভালি জানান, কন্নড় আজকের নয়, প্রায় আড়াই হাজার বছরের পুরোনো ভাষা। এর সঙ্গে কর্নাটকের নাগরিকদের অহংকার ও আবেগ মিশে রয়েছে। গুগল যেভাবে এই ভাষা তথা গোটা রাজ্যকে অপমান করেছে, তার জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত। একই সুরে গুগলকে তোপ দেগেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি নেতা পিসি মোহনও। টুইটে তিনি লেখেন, ‘বিশ্বের অন্যতম প্রাচীন এই ভাষায় একাধিক বিখ্যাত কবি মহাকাব্য লিখেছেন। আর সেসব রচিত হয়েছে ১৪ শতকের ইংরেজ কবি-দার্শনিক জেফ্রি চসারের জন্মেরও আগে।’

আরও পড়ুন:ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী না দেওয়ার প্রস্তাব অধীরের

এদিকে গুগলের এহেন কর্মকান্ডে প্রবল বিতর্কের মাঝে পড়ে বাধ্য হয়েই ভুল স্বীকার করে গুগল কর্তৃপক্ষ। সম্প্রতি এ প্রসঙ্গে গুগলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ‘এই সার্চ রেজাল্ট কোনওভাবেই গুগলের মতামত নয়। ইতিমধ্যেই সব সমস্যা মেটানো হয়েছে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’

Advt

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...