Thursday, June 25, 2026

ফের হাসপাতালে ভর্তি হলেন মিলখা সিং, আইসিইউতে রয়েছেন তিনি

Date:

Share post:

ফের হাসপাতালে ভর্তি হলেন মিলখা সিং( Milkha Singh)। শরীরে অক্সিজেন পরিমাণ কমতে থাকায়  হাসপাতালে নিয়ে যাওয়া হল তাঁকে। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন মিলখা সিং। আপাতত শারীরিক অবস্থা  স্থিতিশীল বলেই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু দিন আগে করোনায় ( corona) আক্রান্ত  হয়েছিল এশিয়ান গেমসে এই সোনাজয়ী।

করোনার কারণে বেশ কিছু দিন আগেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল মিলখা সিংকে। পরিবারের অনুরোধে গত রবিবার ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু বাড়ি ফিরে ফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হল মিলখা সিংকে। স্নাতকোত্তর মেডিকেল শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তরফে বলা হয়, “মিলখা সিংকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। অক্সিজেন কমতে থাকায় এমন সিদ্ধান্ত।”

এদিকে করোনায় আক্রান্ত মিলখা সিং এর  স্ত্রী নির্মল কৌরও। হাসপাতালে ভর্তি তিনি। আইসিইউতে রয়েছেন নির্মল কৌরও।

আরও পড়ুন:বিশ্বকাপ যোগ‍্যতার্জন ম‍্যাচে কাতারের কাছে ০-১ গোলে হার ভারতের

Advt

 

Related articles

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...