Thursday, June 25, 2026

ভোটে হেরেও মানুষের পাশে লুইস কুজুর, কঠিন পরিস্থিতিতে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করছেন স্থানীয়দের

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ারের কুমারগ্রাম কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন লুইস কুজুর। ভোটে হেরে গেলেও তিনি করোনা অতিমারির সময়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পিছপা হননি। যেসব দম্পতিরা করোনা আক্রান্ত তাদের সন্তানদের খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন কুজুর। খাদ্যসামগ্রী দিয়ে তিনি সাহায্য করছেন তাঁর এলাকার মানুষকেও।

মা-বাবা দুজনই করোনায় আক্রান্ত। সমস্যায় পড়েছেন তাদের চার সন্তান। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সম্পাদক লুইস কুজুর। বৃহস্পতিবার বিকেলে কুমারগ্রাম চা-বাগানের রোজার লাইনের ওই বাড়িতে গিয়ে সন্তানদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন লুইস। পাশাপাশি সচেতনতার বার্তা দিয়ে চলেছেন এলাকার মানুষদের। মাইকিং করে কুজুর জানাচ্ছেন, করোনা অতিমারি পরিস্থিতিতে সকলে মাস্ক পরে, নিয়মিত হাত ধোয়ার কথা তিনি জানিয়েছেন। এছাড়াও সামাজিক দূরত্ব-বিধির কথাও বলেছেন তিনি।

আরও পড়ুন-৬ মাসের মধ্যে মৃত ভিলেজ ও সিভিক পুলিশের স্ত্রীকে চাকরি, ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রীকে

রোজার লাইনের বাসিন্দা ওই দম্পতির বুধবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তারা সেখানকার সেফহোমে রয়েছেন। তবে তাদের চার সন্তানের কোভিড নেগেটিভ এসেছে। এই পরিস্থিতিতে তাদের বাড়িতে লুইস কুজুর পৌঁছে দিলেন পাউরুটি, ডিম, দুধ, বিস্কুটের প্যাকেট, কালাকাঁদ প্রভৃতি। আগামিদিনেও ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক।

Advt

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...