Saturday, June 27, 2026

ভাড়া না বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাস নামবে না পথে

Date:

Share post:

ভাড়া না বাড়ালে পরিস্থিতি স্বাভাবিক হলেও বাস নামবে না পথে । সাফ জানিয়ে দিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি ।

করোনা মোকাবিলায় রাজ্য জুড়ে চলছে কার্যত লকডাউন । বন্ধ গণ পরিবহন । বন্ধ বাস মালিক ও সংশ্লিষ্ট কর্মীদের আয় । বলা যেতে পারে, আর্থিকভাবে ভেঙে পড়েছেন বেসরকারি বাস মালিকরা । সঙ্গে দোসর হয়েছে লাগামছাড়া জ্বালানি তেলের দাম ।
তাই বেসরকারি বাস মালিক সংগঠনগুলি সাফ জানিয়ে দিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাড়া না বাড়লে পথে বাস নামানো হবে না । জেলায় জেলায় বাসের সামনের কাঁচে ও বাসের গায়ে বড় বড় করে পোস্টারও মারা হয়েছে ।

অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেছেন , বাসের ভাড়া বৃদ্ধি না হলে, আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য না থাকলে, আমরা কী করে ব্যবসা চালাব ? নিজের ঘর থেকে আর টাকা দেওয়া সম্ভব নয় । আমাদের পক্ষে পরিস্থিতি স্বাভাবিক হলেও আর বাস চালানো সম্ভব নয় ।

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...