Sunday, May 31, 2026

নারদ মামলায় ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন ফিরহাদ, সুব্রত, মদন, শোভন

Date:

Share post:

নারদা মামলায় শুক্রবার সকালে ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিলেন জামিন পাওয়া চার নেতা-মন্ত্রী, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। আদালত সূত্রের খবর, মামলায় শুক্রবার তাঁদের হাজিরার দিন ছিলো। সে কারনেই এদিন সকালে ৪ নেতা-মন্ত্রীই আদালতে হাজিরা দেন৷ মামলার পরবর্তী তারিখ জানানো হয়নি৷

(ব্যাঙ্কশাল কোর্টে শুক্রবার সুব্রত মুখোপাধ্যায় (সামনে) এবং ফিরহাদ হাকিম (একদম পিছনে)

প্রসঙ্গত, গত ১৭ মে CBI বাড়ি থেকে এই ৪ নেতাকে গ্রেফতার করে৷ সেইদিনই CBI বিশেষ আদালত চারজনকে জামিন দিলেও হাইকোর্ট জামিনে স্থগিতাদেশ জারি করে৷ চারজনকেই জেল হেফাজতে থাকতে হয় ১১দিন৷ গত ২৮ মে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয়৷ পরে তাঁদের শর্তাধীন জামিন মঞ্জুর করে৷ এদিন ব্যাঙ্কশাল কোর্টে শোভনের সঙ্গে যথারীতি ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় ৷

ওদিকে, কলকাতা হাইকোর্টের বৃহত্তর এজলাসে নারদ- মামলা ভিন রাজ্যে সরানো হবে কি না, তা নিয়ে শুনানি চলছে। পরবর্তী শুনানি হওয়ার কথা সোমবার।

Advt

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...