Friday, May 15, 2026

লকডাউনের জেরে সোদপুরে আত্মঘাতী একই পরিবারের তিনজন

Date:

Share post:

সোদপুরে আত্মঘাতী হলেন একই পরিবারের তিনজন ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মূলত দেনার দায়ে এই পরিস্থিতিকে বেছে নিয়েছে পরিবারটি। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে তদন্ত করছে খড়দহ থানার পুলিশ।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন পেশায় জামাকাপড়ের ছোট ব্যবসায়ী সমীর কুমার গুহ। লকডাউন পরিস্থিতিতে একদিকে ব্যবসা ও অন্যদিকে পরিবারের মুখে অন্ন তুলে দিত গিয়ে প্রচুর দেনা হয়ে যায় সমির বাবুর । বেশ কয়েকদিন ধরে চুপচাপ থাকতেন তিনি ।

বেশ কয়েক দিন ধরে তাকে বাইরে খুব একটা দেখা যাচ্ছিল না । এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে ঘর থেকে গন্ধ বের হতে দেখেন। স্থানীয়রা খড়দহ থানায় খবর দেযন। পুলিশ বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে স্ত্রী ঝুমা গুহ (48)ও ছেলে বাবাই গুহ(23) কে ধারালো কিছু দিয়ে মেরে সমীরবাবু গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।
এই ঘটনার পরে সোদপুর বসাক বাগান এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে । সমির বাবু লিখেছেন, তার মৃত্যুর পর তার সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেনাদারদের যেন মিটিয়ে দেওয়া হয়। পুরো পরিবারের এই মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...