Friday, May 15, 2026

দ্রুত নিষ্পত্তি করতে বেআইনি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে সমস্ত মামলা এবার হাইকোর্টে

Date:

Share post:

রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারি সংক্রান্ত মামলার দ্রুত বিচার করতে বড় পদক্ষেপ কলকাতা হাইকোর্টের।

কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল শুক্রবার বলেছেন, এক একটি করে চিটফান্ড সংস্থার যাবতীয় দেওয়ানি এবং ফৌজদারি মামলা এখন থেকে তিনিই শুনবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন৷ এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, “এখন থেকে প্রতিদিন চিটফান্ড সংক্রান্ত মামলা কিছু কিছু করে তিনি শুনবেন। এতে
দ্রুত এ সংক্রান্ত মামলার নিষ্পত্তি হবে এবং প্রতারিতরা বিচার পাবেন৷” এক ছাতার তলায় একটি বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে থাকা যাবতীয় মামলা ও অভিযোগের নিষ্পত্তির সুযোগ থাকলে তা প্রতারিতদের জন্য ইতিবাচক বলে মনে করছে আদালত৷ আগামী ১৭ জুন থেকে হাইকোর্টে এই ধরনের মামলার শুনানি হবে৷

যদিও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই সিদ্ধান্তে আপত্তি জানান কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল। তার বক্তব্য, একইসঙ্গে চিটফাণ্ড সংক্রান্ত জনস্বার্থ মামলা এবং সেই প্রতিষ্ঠানগুলির ধৃত কর্তাদের জামিনের মামলা, সব একসঙ্গে কীভাবে শোনা সম্ভব? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এই আর্জি খারিজ করেছেন৷

বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা রেখে প্রতারিতদের ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করতে দ্রুত মামলা শোনার জন্য ২০১৫ সালের ডিসেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের ডিভিশন বেঞ্চ একটি বিশেষ বেঞ্চ গঠন করে দিয়েছিলেন। সেই বেঞ্চেই মূলত টাকা ফেরানো, সম্পত্তি বিক্রি, সম্পত্তির বিবরণ-সহ বিভিন্ন ইস্যুর শুনানি হত। কিন্তু এই বেঞ্চের ভারপ্রাপ্ত বিচারপতি অন্যত্র বদলি হয়ে যাওয়ায়, তা স্থগিত হয়ে যায়৷
বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এদিন যাবতীয় মামলার দ্রুত শুনানির জন্য নিজেই উদ্যোগী হয়েছেন৷ এতে দীর্ঘদিন ঝুলে থাকা এ সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি হবে বলে আদালতের ধারনা৷

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...