Saturday, March 14, 2026

সম্ভবত বাতিল হতে চলেছে এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

Date:

Share post:

সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক(madhyamik) উচ্চ মাধ্যমিক পরীক্ষা (higher secondary examination)। পরীক্ষা নিয়ে গঠিত ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটির(specialist committee of 6 members) রিপোর্টে তেমনি আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটি মনে করছে এই করোনা সংকট (coronavirus pandemic)কালে মাধ্যমিক উচ্চমাধ্যমিক জোড়া পরীক্ষা নেওয়া সম্ভব নয় । কমিটি মনে করছে পরীক্ষার কোনও বিকল্প হয় না। কিন্তু রাজ্যের এই পরিস্থিতিতে এভাবে এতজন পড়ুয়াকে নিয়ে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পরিবর্তে ভাগ ভাগ করে কিছু মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হতে পারে। মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক নম্বরের উপর ভিত্তি করে মূল্যায়ন করা হতে পারে। অভ্যন্তরীণ ফলাফলের উপর ভিত্তি করে ২২ লক্ষ্ পড়ুয়ার মার্কশিট তৈরি করা হতে পারে। অন্যদিকে দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে তার ভিত্তিতে চূড়ান্ত ফল নির্ণয় করা সম্ভব কী-না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সর্বভারতীয় বিভিন্ন পরীক্ষায় বসতে হয়। সেই ভিত্তিতে তাদের প্রস্তুতি এবং মূল্যায়ন প্রয়োজন। পাশাপাশি দ্বাদশ শ্রেণির বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের প্রাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে। সেই পরীক্ষা গুলি বা এক্ষেত্রে কিভাবে নেওয়া সম্ভব তাও খতিয়ে দেখছে বিশেষজ্ঞ কমিটি। তবে সর্বোপরি ছয় সদস্যের কমিটি এই সিদ্ধান্তে এসেছে যে এই পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তার পরিবর্তে ভাগ ভাগ করে কিছু মূল্যায়ন পদ্ধতি মাধ্যমে পড়ুয়াদের ফলাফল চূড়ান্ত করতে হবে। পরীক্ষা দুটি বাতিলের কারণ হিসেবে প্রধানত যে যুক্তি দেখিয়েছেন কমিটি সেটি হল, মাধ্যমিক পরীক্ষার্থীদের বয়স ১৫ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বয়স ১৭-১৮ । এই বয়সে কারোরই ভ্যাকসিন নেওয়া হয়নি। ভার্চুয়ালি বহুবার এই বিষয়টি নিয়ে বৈঠক করেছে। একটি বিষয়ে একমত যে পরীক্ষার্থীকে কখনোই প্রাণহানির দিকে ঠেলে দেওয়া যেতে পারে না।

 

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...