Saturday, May 16, 2026

পিতৃবিয়োগ ‘সাইকেল গার্ল’ জ্যোতির, কিশোরীর পাশে প্রিয়াঙ্কা গান্ধী

Date:

Share post:

করোনা-লকডাউনে অসুস্থ বাবাকে সাইকেলে চাপিয়ে হরিয়ানা থেকে বিহার প্রায় ১২০০ কিলোমিটার পথ অতিক্রম করে জ্যোতি পাসওয়ান। কিশোরী ‘সাইকেল গার্ল’ বলে উল্লেখযোগ্য হয় নেট দুনিয়ায়। মাঝে প্রায় এক বছরের ব্যবধান। যাকে বাড়ি ফেরাতে এত উদ্যোগ, গত ১ জুন মৃত্যু হয় জ্যোতির বাবার। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। এমতাবস্থায় জ্যোতির পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

‘সাইকেল গার্ল’ জ্যোতির বাবার মৃত্যুর খবর পেয়ে স্থানীয় এক যুব কংগ্রেস নেতাকে তাঁদের বাড়িতে পাঠান প্রিয়াঙ্কা। এরপর ফোনে জ্যোতির সঙ্গে কথা বলেন প্রিয়াঙ্কা। জানতে চান কীভাবে তার সংসার চলছে। জ্যোতিকে তিনি বলেন কোনও চিন্তা না করে পড়াশুনা চালিয়ে যেতে। পরে সংবাদমাধ্যমকে জ্যোতি বলেন, “প্রিয়াঙ্কা দিদিকে বাড়ির সব কথা বলেছি। উনি বললেন চিন্তা না করতে। উনি সবসময় পাশে আছেন। পরে দেখা করবেন বলে জকানিয়েছেন।” প্রিয়াঙ্কার এই উদ্যোগ ভীষণভাবে প্রশংসিত।

আরও পড়ুন-গুরুত্ব বাড়ল অভিষেকের, এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

গতবছর জ্যোতির এই কীর্তি দেশবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে। একাধিক বিদেশি সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসে সাইকেল গার্লের নাম। বিষয়টি নজরে আসে সাইকেল ফেডারেশন অফ ইন্ডিয়ার। পরবর্তীকালে জ্যোতির এই অদম্য সাহসের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার দেওয়া হয় জ্যোতিকে। সাইকেল গার্লের এমন কীর্তির প্রশংসা করেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পও।

Advt

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...