Sunday, May 31, 2026

দুর্গতদের পাশে বরানগরের আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

Date:

Share post:

একদিকে কোভিড পরিস্থিতিতে গোটা দেশ যখন লড়াই করছে , তখন পিছিয়ে নেই আমাদের রাজ্য। এরই মাঝে হানা দিয়েছিল সুপার সাইক্লোন ইয়াস। আর তারই জেরে দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত।

সেই দূর্গত মানুষদের পাশে দাঁড়ালো আস্থা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বরানগর। আজ এই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নামখানা ব্লকের নন্দভাঙ্গা গ্রামে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ান। নিরন্ন ,অসহায় মানুষের হাতে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী তুলে দেন।

মূলত: মুড়ি, চিঁড়ে, ছাতু, চিনি,ORS,জল, স্যানিটারি ন্যাপকিন, বাতাসা, মাস্ক, স্যানিটাইজার, সোয়াবিন, জামাকাপড় তুলে দেন ৩৫০ টি পরিবারের হাতে।

আরও পড়ুন- কোভিডবিধি উপেক্ষা করেই পরীক্ষার আয়োজন মালদহের গৌড় মহাবিদ্যালয়ে!

আগামী দিনে দূর্গতদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে তারা নিরন্তর কাজ করে চলেছেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। এই কর্মসুচীতে আরও দুটি সমাজসেবী সংগঠনও এগিয়ে এসেছে।

আরও পড়ুন- ‘যশ-নিখিলে পার্থক্য নেই! পুরুষ তো শেষ পর্যন্ত পুরুষই’, নুসরত প্রসঙ্গে তসলিমা

Advt

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...