Tuesday, April 7, 2026

পর পর ২ দিন বাড়ল পেট্রোল ডিজেলের দাম, পৌঁছে গেল সেঞ্চুরির আরও কাছে

Date:

Share post:

রবিবারের পর পর সোমবারও ফের বৃদ্ধি পেল পেট্রোল ডিজেলের দাম। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারে ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারে ২৭ পয়সা বৃদ্ধি পেল। পেট্রোলের দাম পৌঁছে গেল ৯৫ টাকা ২৮ পয়সা লিটারে। ডিজেলের দাম হল ৮৯ টাকা ০৭ পয়সা। রবিবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ২৯ পয়সা বাড়ানো হয়েছিল এর আগে শুক্রবার পেট্রোলে ২৬ পয়সা এবং ডিজেলে ২৮ পয়সা বেড়েছিল।

এই নিয়ে শুধু জান মাসেই কলকাতায় পেট্রোলের দাম বেড়েছে লিটারে ১ টাকা ০৩ পয়সা পয়সা, ডিজেলে ১ টাকা ০৭ পয়সা বেড়েছে। মহারাষ্ট্রের মুম্বই, রাজস্থান ও মধ্যপ্রদেশে ইতিমধ্যেই ১০০ টাকা পেরিয়েছে পেট্রোলের দাম।

করোনার অতিমারী রুখতে কেন্দ্রীয় সরকার কার্যত যেখানে ব্যর্থ। সেখানে প্রায় প্রতিদিন পেট্রোল ডিজেলেদার দাম বাড়িয়ে আরও বিপদে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। একে লকডাউনে কর্মহীন বহু মানুষ তার উপর পেট্রোল ডিজেলের দাম প্রতিদিন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে জিনিসপত্রের দামও।

এদিকে পাম্প মালিকদের দাবি, পেট্রোল ডিজিলের ক্ষেত্রে কোন খাতে কত টাকা ধার্য করার জন্য কী দাম হচ্ছে তার ব্রেকআপ পেতেন তাঁরা। কিন্তু কয়েক মাস হল সেই ব্রেকআপ পাঠানোও বন্ধ করে দিয়েছে তেল সংস্থাগুলি।

Advt

 

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...