Friday, May 15, 2026

রোগীমৃত্যু ঘিরে উত্তেজনা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে, আক্রান্ত চিকিৎসকরা

Date:

Share post:

রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে (Panduya Hospital)। পান্ডুয়ার কোটাল পুকুরের বাসিন্দা বছর তিরিশের শেখ ইসলামের (Shekh Islam) সোমবার সকালে হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হয়। এরপর পরিবারের লোকজন তড়িঘড়ি তাঁকে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই মৃত্যু হয় শেখ ইসলামের। এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। খবর পৌঁছায় এলাকায়।

আরও পড়ুন-রাজনৈতিক ফায়দা নেই বলেই উত্তরপ্রদেশে ধর্ষণের ঘটনায় চুপ! অগ্নিমিত্রাকে তুলোধনা নুসরতের

পান্ডুয়া হাসপাতালে কয়েকশো মানুষ উপস্থিত হয়ে তুমুল বিক্ষোভ দেখান। হাসপাতালে জিনিসপত্র ভাঙচুর এবং চিকিৎসকদের মারধর করা হয় বলে অভিযোগ। পান্ডুয়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের আত্মীয়-পরিজনরা। এরপরে মৃতদেহ জিটি রোড-এর উপর রেখে অবরোধ করা হয়। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

Advt

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...