Tuesday, March 31, 2026

কোন দিক থেকে গুলি? শীতলকুচির বুথে সরেজমিনে তদন্ত ফরেনসিক ব্যালেস্টিক দলের

Date:

Share post:

শীতলকুচির ৫/১২৬ বুথে গুলিকাণ্ডের তদন্ত করল সিআইডির (Cid) ফরেনসিক (Forensic) ব্যালেস্টিক (Ballistic) দল। সোমবার, তিন সদস্যের বিশেষজ্ঞ দল বুথে গিয়ে প্রায় একঘণ্টা ধরে ঘটনাস্থল খতিয়ে দেখে। বিশেষজ্ঞরা বুথের ভিতরে ফরেনসিক পরীক্ষা করেন৷ বুথের মাঠে দড়ি দিয়ে ঘেরা ফেলা হয়েছে। যাতে বাইরে থেকে কেউ ঘটনাস্থলে ঢুকতে না পারে। বুথের কাছে স্থানীয় বাসিন্দাদের ঘেঁষতে দেওয়া হয়নি।

আরও পড়ুন-‘হার থেকে শিক্ষা নিয়ে রণনীতি বানান’, শীর্ষ BJP নেতৃত্বকে পরামর্শ মোদির

বিশেষজ্ঞ দল এদিন কোচবিহারের (Coochbehar) পুলিশ আধিকারিকদের কাছে জানতে চেয়েছেন,
কোথা থেকে গুলি করার অভিযোগ উঠেছিল? কোথায় কোথায় দেহ গুলিবিদ্ধ হয়ে পড়েছিল?
সিআইডি ইতিমধ্যে যে তথ্য হাতে পেয়েছে, তাতে বলা হয়েছে বুথের ভিতরে ব্ল্যাকবোর্ডেও গুলির দাগ দেখা গিয়েছে৷ এদিন বুথের ভিতরে দরজার তালা খুলে গিয়ে ব্ল্যাকবোর্ডে গুলির দাগ চিহ্নিত করা হয় । মেঝে থেকে কতটা উঁচুতে রয়েছে গুলির দাগ- তাও মেপে নেওয়া হয়েছে৷ এছাড়াও বিশেষজ্ঞরা ঘটনাস্থলের ও বুথের ভিতরের ছবি তুলেছেন।

Advt

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...