Tuesday, May 19, 2026

১৬ জুন কী পাতালরেল চলবে? রাজ্যের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় মেট্রো

Date:

Share post:

লকডাউনের (lockdown) পর আনলক প্রক্রিয়া (unlock process start)শুরু হতেই আজ সোমবার থেকে দিল্লি মেট্রো চালু (Delhi metro)হয়ে গেল । তাহলে কলকাতার পাতালরেল চালু হবে কবে? কলকাতা মেট্রো (Kolkata metro) সূত্রে জানানো হয়েছে, তাদের তরফের প্রস্তুতি শেষ এখন রাজ্য সরকারের (west bengal government)চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তবে মেট্রোভবনের ( metro bhawan) অন্দরে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সম্ভাবনা আগামী ১৬ জুন থেকে হয়তো মেট্রো চলবে। সেইমতো প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে। মেট্রো ভবন সূত্রে জানানো হয়েছে, তাদের সমস্ত কর্মীকে ইতিমধ্যেই ভ্যাকসিন (Vaccine) দেওয়া হয়েছে।

রোজ সকালে ও বিকেলে দুটি স্টাফ স্পেশাল ট্রেন (staff special metro) চলছে। নবান্ন সবুজ সংকেত দিলেই কোভিডবিধি (covid protocol)মেনেই লাইনে ছুটবে মেট্রো। তবে প্রথমবার লকডাউনের পর মেট্রো চালুর সময়ে যেমন ই-পাসের (slot booking through e pass) মাধ্যমে সিট বুক করে যাত্রীদের ট্রেনে উঠতে হয়েছিল, সেটা এবার হয়তো হবেনা। শুধুমাত্র স্মার্ট কার্ডের (smart card) মাধ্যমে যাতায়াত করা যাবে। কারণ যেহেতু এখন স্কুল-কলেজসহ বহু অফিস বন্ধ রয়েছে। তাই এই অবস্থায় একটু চালু হলে ঠাসাঠাসি ভিড় হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মেট্রোসূত্রে খবর, নোয়াপাড়া কারশেডে (nowapara metro car shed)কিছু কাজ, মেট্রোর ট্র্যাকের এবং রেকের রক্ষণাবেক্ষণের কিছু কাজ এই ট্রেন বন্ধের সময় করে ফেলা গিয়েছে। স্টাফেদেরও একদিন অন্তর একদিন আসতে হচ্ছে অফিসে। ফলে ট্রেন চালাতে তেমন কোনও অসুবিধা হবে না। তাছাড়া শুধু স্মার্টকার্ডে যাত্রী যাতায়াত করলে তেমন একটা ভিড়ও হয় না ট্রেনে। তাই নিজেদের তরফের যাবতীয় আয়োজন সেরে রেখে মেট্রো এখন নবান্নের নির্দেশের অপেক্ষায়।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...