Saturday, May 23, 2026

শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে ধোঁয়াশা, রাজনৈতিক মহলে ঘুরছে তিন কারণের কথা

Date:

Share post:

রাজ্য কমিটির বৈঠকের ২৪ ঘন্টা আগে শুভেন্দু অধিকারী সোমবার রাতে দিল্লি গেলেন বলে খবর। শুভেন্দু শিবির অবশ্য দিল্লি যাওয়ার খবর গোপন রাখার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বে ‘জানিনা’ বক্তব্যে অটল। তবে রাজ্যের বিরোধী দলনেতাকে দিল্লি ডাকা নিয়ে গুঞ্জন প্রবল।

বিজেপির একটি সূত্র জানাচ্ছে, মূলত তিনটি বিষয় নিয়ে শুভেন্দুর মতামত জানতে চাইবে নাড্ডা সহ বিজেপি নেতৃত্ব। দিন দুয়েক আগেই শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ। এই ঘটনার পিছনের কারণ জানতে চাইবে নেতৃত্ব, চাইবে প্রকৃত তথ্য। একইসঙ্গে নারদকাণ্ডে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট দেওয়া নিয়ে চাপ বাড়ছে। সেই তালিকায় শুভেন্দু রয়েছেন। সে বিষয়েও কথা হবে। এবং শেষত, দলের মধ্যে আদি-নব্য লড়াই প্রবলভাবে শুরু হয়েছে। এই লড়াও বন্ধ করতে শুভেন্দুর পরামর্শ নিতে চায় নাড্ডা শিবির।

শুভেন্দুর দিল্লি যাওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হলেও কাল, মঙ্গলবার তিনি ফের কলকাতায় ফিরবেন বলে খবর। বিজেপির রাজ্য কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বলেই খবর।

Advt

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...