Friday, April 3, 2026

ইয়াস বিধ্বস্ত দিঘা উপকূল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল

Date:

Share post:

ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে ৩ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল মঙ্গলবার আকাশপথে দিঘা পৌঁছল। সকাল পৌনে এগারোটা নাগাদ হাওড়া ডুমুর জেলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে রওনা দেয় হেলিকপ্টার। দিঘায় পৌঁছে মন্দারমণি-সহ সমুদ্র তীরবর্তী বিভিন্ন এলাকা পরিদর্শন করছে প্রতিনিধি দলটি। সড়ক পথেও একটি দল এলাকা পরিদর্শন করবে।

কেন্দ্রীয় প্রতিনিধি দলের শেখ শাহি, অলীকপান্থ দে, রাজীব প্রতাপ দুবে, আর বি কল হেলিকপ্টারে দিঘা পৌঁছেছেন। এবং নরেন্দ্র কুমার, সংযুক্তা কাঞ্জিলাল ও দীপশেখর সিংহলরা সড়ক পথে সেখানে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি দিঘায় প্রশাসনিক বৈঠক করবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

সোমবার সকালে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল ডুমুরজলা স্টেডিয়াম থেকে কপ্টারে চড়ে পৌঁছয় পাথরপ্রতিমায়। আর একটি দল কলকাতা থেকে সড়কপথে গদখালি পৌঁছে গোসাবায় যায়।

Advt

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...