Saturday, March 14, 2026

মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরে এবার অনিশ্চিত জয়েন্ট এন্ট্রান্সও

Date:

Share post:

এবার জয়েন্ট এন্ট্রান্স নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১১ জুলাই পরীক্ষা হবে কিনা তা অনিশ্চিত। বোর্ড সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে ১১ জুলাই পরীক্ষা হচ্ছে কিনা। উল্লেখ্য, চলতি বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেওয়ার কথা ১ লক্ষ ছাত্রছাত্রীর।

করোনাকালে কার্যত লকডাউন পরিস্থিতি রাজ্যে। বন্ধ ট্রেন। জুলাই-তে পরিস্থিতি কেমন থাকবে তা জানা নেই। অন্যদিকে পরীক্ষা দিতে শুধু এরাজ্যে থেকে নয়, ভিন রাজ্য থেকেও আসবেন পরীক্ষার্থীরা। তাই কীভাবে সবটা সামালানো যাবে তা নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের ভাবনা বোর্ডের। যদি ১১ জুলাই এই পরীক্ষা না নেওয়া যায় সেক্ষেত্রে বাতিল করা সম্ভব না। পিছিয়ে দিতে হবে পরীক্ষা। সর্বভারতীয় স্তরে ন্যাশনাল টেস্টিং এজেন্সি সহ যে নিয়ামক সংস্থা আছে তারা পরীক্ষা নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সেদিকেও নজর দেওয়া হতে পারে বলে বোর্ড সূত্রে খবর।

এবছর হচ্ছে না মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। গতকাল সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে অভিভাবক, পড়ুয়া ও সাধারণ মানুষের কী মতামত তা জানতে চাওয়া হয়েছিল। জনমতের রায় জানতে চাওয়া হয়েছিল মেল আইডি মারফত। সোমবার দুপুর ২ টো পর্যন্ত মতামত দেওয়ার সময় ছিল। সূত্রের খবর, জনমতের রায় পরীক্ষার বিরুদ্ধেই। গতকাল মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মাধ্যমিক পরীক্ষার পক্ষে নয় ৭৯ শতাংশ, উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার পক্ষে নয় ৮৬ শতাংশ। তবে কীভাবে মূল্যায়ন হবে তা ৭ দিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে জানিয়েছেন মমতা।

আরও পড়ুন-বাতিল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা: সিদ্ধান্ত নিয়ে কী জানালেন শিক্ষাবিদরা

অতিমারী পরিস্থিতিতে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হবে কিনা তা নিয়ে আগেই গঠিত হয়েছিল ছয় সদস্যের বিশেষজ্ঞ কমিটি। তারা রিপোর্টে জানিয়েছিলেন, সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

Advt

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...