Thursday, May 14, 2026

পাশে আছেন অভিষেক: বজ্রাঘাতে মৃতদের পরিবারকে সমবেদনা, আশ্বাস 

Date:

Share post:

স্বজনহারা দুর্গত মানুষের পাশে আছেন তিনি- এই বার্তাই  দিচ্ছেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বজ্রাঘাতে রাজ্যে 32 জনের মৃত্যু হয়েছে। স্বজনহারা পরিবারগুলির পাশে দাঁড়াতে বুধবার মুর্শিদাবাদ (Murshidabad) গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে পৌঁছে প্রথমে যান বজ্রাঘাতে মৃত প্রহ্লাদ মুরারি ও তারপর অভিজিৎ বিশ্বাসের বাড়ি। সেখানে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। মৃতদের ছবিতে মালা দেন।

 

এদিন সকালে বেহালা ফ্লাইং ক্লাব থেকে কপ্টারে চড়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রথমে বহরমপুর সেখান থেকে রঘুনাথগঞ্জ। বহরমপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান অভিষেক। পরে সংবাদমাধ্যমকে তিনি জানান, মৃতদের পরিবারের তরফ থেকে একজনকে চাকরি দেওয়ার আবেদন জানানো হয়েছে তার কাছে। তিনি সেই বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)কাছে পৌঁছে দেবেন।

 

এরপরই ভোটের আগে বিজেপির (Bjp) নেতাদের আচরণকে কটাক্ষ করেন অভিষেক বলেন, দিল্লি থেকে যেসব নেতারা এসে এখানে কলাপাতায় খাবার খেয়ে গিয়েছেন তাঁরা এখন কোথায়? তিনি বলেন, “এই কারণেই ভোটের আগে আমরা বলেছিলাম, ‘বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকেই চায়’। সুখের দিনে না হোক দুঃখের দিনে মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস”।

 

অভিজিৎ বিশ্বাসের দুটি নাবালক সন্তান রয়েছে। ছোট পুত্রকে দেখেই জড়িয়ে ধরেন অভিষেক। দুই পরিবারের শোকোস্তব্ধ স্বজনদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। তাঁর আন্তরিকতায় অভিভূত স্থানীয় বাসিন্দারা।

 

এর আগেও এ ইয়াস বিধ্বস্ত অঞ্চলে গিয়ে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন অভিষেক। বৃদ্ধার মুখে নিজে পরিয়ে দিয়েছেন মাস্ক, তুলে দিয়েছেন ত্রাণ সামগ্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বাংলার ঘরের মেয়ে, ‘দিদি’। তেমনই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে ক্রমশ ঘরের ছেলে হয়ে উঠছেন অভিষেক।

 

 

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...