Saturday, May 16, 2026

রাজ্য বিজেপির নতুন কমিটি ! গেরুয়া শিবিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

বিজেপি’র রাজ্য কমিটিতে পরিবর্তনের সম্ভাবনা জোরদার হচ্ছে৷ গেরুয়া অন্দরের জল্পনা, যে কোনও মুহুর্তে বঙ্গ-বিজেপির নতুন কমিটি ঘোষণা হতে পারে৷ বদল হবেন সভাপতিও৷ বর্তমান রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল ৷

২০২৪-এ লোকসভা ভোট৷ মোদির নির্বাচন৷ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর লোকসভা ভোট নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়না বিজেপির কেন্দ্রীয় নেতারা৷ রাজ্য বিজেপির একাংশের বক্তব্য, সেই লক্ষ্যেই চলছে ‘ঘর গোছানো’-র কাজ৷ দিলীপ ঘোষকে আঁধারে রেখে শুভেন্দু-সহ তিন সাংসদকে দিল্লিতে ডেকে পাঠিয়ে এই বার্তাই দেওয়া হয়েছে৷ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর হাতেই বিধানসভার পাশাপাশি রাজ্য সংগঠনের দায়িত্ব তুলে দিতে চায় শীর্ষ নেতারা৷ এই মুহুর্তে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ সমীকরণে সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খান, নিশীথ প্রামানিক, লকেট চট্টোপাধ্যায় বা বাবুল সুপ্রিয়’র মতো সাংসদরা শুভেন্দুকেই পছন্দ করছেন৷ বাবুল সুপ্রিয় কিছুদিন আগেই কেন্দ্রীয় নেতাদের জানিয়েছিলেন, শুভেন্দুকে বিরোধী নেতার পাশাপাশি দলের রাজ্য সভাপতিও করে দেওয়া হোক৷

ভোটে হারার পর রাজ্য বিজেপি কার্যত কিছু দ্বীপের চেহারা নিয়েছে৷ এক একটি গোষ্ঠীর নেতা এক একজন৷ কারো সঙ্গে কারোর সম্পর্ক ভালো নয়৷ দিল্লি এখন চিন্তিত বঙ্গ-বিজেপির চূড়ান্ত এই কোন্দল নিয়ে৷ রাজ্যে দল যে দু-তিন টুকরো হয়ে গিয়েছে, তা টের পাচ্ছেন মোদি-শাহ৷ পাশাপাশি বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দিতে চাওয়া লোকজনের সংখ্যাও বাড়ছে৷ এই সময় দলীয় নেতৃত্বে ‘টাফ’ এবং পরীক্ষিত মুখ না আনলে ২০২৪-এর ভোটে বড়সড় ধাক্কা খাবে দল৷ সূত্রের খবর এই কারনেই দিল্লিতে তলব করা হয় শুভেন্দুকে৷ প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, জেপি নাড্ডার পাশাপাশি শুভেন্দু কথা বলেন ভূপেন্দ্র যাদব, ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও৷ বুধবার অর্জুন, সৌমিত্র এবং নিশীথের সঙ্গে আলোচনার পর ফের শুভেন্দু কথা বলেন কেন্দ্রীয় নেতাদের সঙ্গে৷ এদিকে দিল্লিতে ডাক না পাওয়া দিলীপ ঘোষ গত দু’দিন ধরে বলে চলেছেন, শুভেন্দু বা তিন সাংসদ কেন দিল্লি গিয়েছেন, তিনি জানেন না৷ এতে স্পষ্ট হয়েছে, মোদি-শাহ বাংলা নিয়ে আলোচনা করলেও, সেই বৈঠকে দিলীপ ঘোষের উপস্থিতি চাইছেন না৷
বিজেপির নির্ভরযোগ্য সূত্র বলছে,রাজ্য কমিটি রদবদল নিশ্চিত ৷ নতুন সভাপতির নাম ঘোষণা হতে চলেছে৷ তৈরি হবে নতুন রাজ্য কমিটিও৷ শাখা সংগঠনেও রদবদল হচ্ছে৷ এবং সব কিছুই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেই৷

Advt

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...