Friday, June 5, 2026

সাগর রানা কাণ্ডে সুশীল ঠিক কী কী করেছিলেন, তার বিবরণ দিলেন সোনু মহাল

Date:

Share post:

গত ৫ মে দিল্লির ছত্রসাল স্টেডিয়ামে ঠিক কী ঘটেছিল,তার বিবরণ দিলেন সোনু মহাল( sonu Mahal)। এদিন দিল্লি পুলিশের কাছে সাগর রানা(sagar rana) কাণ্ডে  গোটা ঘটনার বিবরণ দিলেন সোনু। সেদিন সাগর রানার সঙ্গে তিনিও মার খেয়েছিলেন। এই মুহূর্তে দিল্লি পুলিশের দেওয়া সুরক্ষার মধ্যে রয়েছেন সোনু।

এদিন সোনু জানিয়েছেন, ৫ মে তাঁকে খুব বাজে ভাবে মেরেছিল সুশীল ( sushil kumar)। বীরেন্দ্র নামে এক প্রশিক্ষককেও মেরেছিল সুশীল। বীরেন্দ্রকে সুশীলের মারার কারণ হিসাবে সোনু বলেন, নাংলইতে একটি আখড়া তৈরি করেছিল বীরেন্দ্র। সেখানে ৫০ থেকে ৬০ জন কুস্তিগীরকে নিয়ে চলে গিয়েছিলেন সাগর। আর তাতেই নাকি রেগে যান সুশীল। এরপর ৪ মে সকাল থেকে সাগর রানার খোঁজ করছিলেন সুশীল। সুশীল সাগর এবং সোনুর বাড়িতে যায়। সেখানে তাঁদের মারধর করে। এরপাশাপাশি সোনু আরও জানিয়েছেন সাগর রানার এক সাগরেদ ভগত সিংকে অপহরণ করেছিলেন সুশীল। ওই ঘটনার পর ভগতের স্ত্রী পুলিশের কাছে যান। এরপরই ভগতকে ছেড়ে দিতে বাধ্য হন সুশীলরা।

আরও পড়ুন:মর্গ‍্যানের বর্ণবিদ্বেষী টুইটকাণ্ডে কী পদক্ষেপ নিতে চলেছে কেকেআর?

Advt

 

Related articles

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...