Tuesday, February 3, 2026

একা-একা জোটের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম, চিঠিতে জবাব না পেয়ে ফ্রন্টে বিদ্রোহী ফব

Date:

Share post:

আবার বামফ্রন্টে বিদ্রোহের সুর। শরিক ফরওয়ার্ড ব্লকের সাফ কথা, জোট থেকে আসন সমঝোতা কোনও বিষয়েই বামফ্রন্টের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়নি একুশের বিধানসভা ভোটে। সব সিদ্ধান্তই চাপিয়ে দিয়েছে বড় শরিক সিপিএম। এ নিয়ে চিঠি লিখে জবাব চাইলেও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দায়সারা উত্তর দিয়েছেন। ফলে পরবর্তী বৈঠকের আগে যথার্থ জবাব না পেলে তাঁরা বামফ্রন্ট বৈঠক বয়কট করবেন। প্রয়োজনে আরও বড় পদক্ষেপ।

বিগত বামফ্রন্ট বৈঠকে ফরওয়ার্ড ব্লকের তরফে নরেন দে বলেন, এবারের ভোটে কংগ্রেস বা আইএসএফের সঙ্গে জোট নিয়ে শরিকদের সঙ্গে বৈঠকই হয়নি ফ্রন্টে। এভাবে এর আগে সিদ্ধান্ত হয়নি। একক সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। চাপিয়ে দিয়েছে শরিকদের উপর। কেন এভাবে সিদ্ধান্ত? জানতে চেয়ে এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে বৈঠকে জানানো হয়। প্রত্যুত্তরে বিমান বৈঠকের মাঝে বলেন, চিঠি দিয়েছ? কই জানি না তো! অপমানিত ও অপ্রস্তুত ফব নেতৃত্ব ফের চিঠি দেন। কিন্তু সে চিঠির যে জবাব দেন বামফ্রন্ট চেয়ারম্যান, তাতে অসন্তোষ আরও বাড়ে।

এরপরেই ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব বিষয়টি নিয়ে কড়া মনোভাব নেয়। কাল, শুক্রবার ফব সম্পাদকীয় বৈঠকে বসছে। শনিবার এ নিয়ে সিদ্ধান্ত জানাবে। দলের অন্দরের খবর, জবাব না দিলে এবার বামফ্রন্ট বৈঠকে যাবে না ফরওয়ার্ড ব্লক। প্রয়োজনে উপেক্ষার জবাব ফ্রন্ট থেকে বেরিয়ে গিয়ে দিতে পারে বলেও হুমকির সুর শরিক দলের অন্দরে।

আরও পড়ুন- করোনা বিধি মেনে এবার ভক্তদের অনুপস্থিতিতেই রথে চড়বেন জগন্নাথ দেব

 

spot_img

Related articles

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...

বেনজির: SIR-শুনানিতে সুপ্রিম কোর্টে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী? মিলেছে নিরাপত্তার ছাড়পত্র

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে বিতর্ক তুঙ্গে। রবিবারই জাতীয় নির্বাচন কমিশন ও CEO...

ভুল চিকিৎসার প্রতিশোধ? চেম্বারে ঢুকে হাতুড়ে ডাক্তারকে কাটারি দিয়ে কোপ, আত্মসমর্পণ যুবকের 

‘ভুল চিকিৎসায়’ ঠাকুমার মৃত্যু হয়েছে, এই আক্রোশে এক হাতুড়ে চিকিৎসককে চেম্বারে ঢুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক যুবকের...