Friday, June 26, 2026

করোনা বিধি মেনে এবার ভক্তদের অনুপস্থিতিতেই রথে চড়বেন জগন্নাথ দেব

Date:

Share post:

করোনার জেরে এবার ভক্তদের ছাড়াই পুরীতে রথযাত্রা সম্পন্ন হবে জগন্নাথ দেবের। গত বছর সুপ্রিম কোর্টে জনসমাগমের অনুমতি দেয়নি। এবার ওড়িশার নবীন পট্টনায়ক সরকারই নির্দেশ দিয়েছে ভক্তরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে ওড়িশার আর কোথাও রথযাত্রার অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

ওড়িশা সরকারের তরফে স্পেশাল রিলিফ কমিশনার প্রদীপ জেনা বৃহস্পতিবার জানিয়েছেন, এ বছরও রথযাত্রা অনুষ্ঠিত হবে তবে তা গতবারের মতো ভক্ত ছাড়াই। আর যে সেবাইতদের টিকার দু’টো ডোজই নেওয়া থাকবে  তাঁদের কেবল এই অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি পাবেন।

প্রদীপ আরও জানিয়েছেন, কোভিড বিধি মেনে ভক্ত সমাগম আটকাতে সব রকম ব্যবস্থা নেওয়া হবে। এমনকি রথযাত্রার সময় পুরী জুড়ে কার্ফু জারি থাকার কথাও জানিয়েছেন তিনি।

রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমকে দেওয়া হবে। গত বছর করোনা পরিস্থিতির কারণের রথযাত্রা বন্ধ ছিল। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট রথযাত্রা পালনের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশিকা মেনেই এ বছর রথযাত্রা পালন করা হচ্ছে বলে জানিয়েছে ওড়িশা সরকার।
Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...