Saturday, May 16, 2026

চিন ফের ৬ লাখ কোভিড ভ্যাকসিন পাঠালো ঢাকায়

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

বাংলাদেশকে উপহার হিসেবে সিনোফার্মের তৈরি টিকা দিল চিন।
চিনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ করোনার টিকা আগামী রবিবার ঢাকায় এসে পৌঁছাবে। ঢাকায় চিনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান আজ শুক্রবার সকালে তাঁর ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন ।

হুয়ালং ইয়ান লিখেছেন, চিনের উপহারের ছয় লাখ টিকা এখন বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে।
বাংলাদেশের জন্য নির্ধারিত চিনের সিনোফার্মের তৈরি ছয় লাখ টিকার চালানটি ১৩ জুন ঢাকায় আসবে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবনে বলেন, চিনের উপহারের ছয় লাখ ডোজ টিকা আনতে দুটি সি-১৩০ প্লেন পাঠানো হয়েছে । চিনা কমিউনিস্ট পার্টি আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের মেডিকেল ইকুইপমেন্ট দিচ্ছে। টিকা নেওয়ার পর প্লেনে যত জায়গা থাকবে, সেটি পুরোটা ভরে নিয়ে আসবে।

জানা গিয়েছে , চিনের উপহারের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান ইতিমধ্যেই বেইজিংয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে । উপহারের টিকা আর চিকিৎসাসামগ্রী নিয়ে বিমানবাহিনীর পরিবহন বিমান রবিবার বিকেলে ঢাকায় ফিরে আসবে।

চিন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠিয়েছিল। তার ৯ দিনের মাথায় চিন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা করে।
গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনে কথা হয়। এই ফোনালাপের সময় চিনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান। চিনের সেই টিকার অপেক্ষায় এখন ঢাকা ।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...