Saturday, May 16, 2026

মুকুল রায়কে তৃণমূল পরিবারে স্বাগত, আমরা এক হয়ে কাজ করব: টুইট বার্তা অভিষেকের

Date:

Share post:

সপুত্র শুক্রবার তৃণমূলে যোগ দিলেন মুকুল রায় (Mukul Ray)। তৃণমূল ভবনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উপস্থিতিতে তাঁদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। এরপর সাংবাদিক বৈঠকে তিনি কিছু না বললেও পরে নিজের টুইটার হ্যান্ডেলে মুকুল রায়কে স্বাগত জানিয়ে টুইট (Tweet) করেন অভিষেক। লেখেন,”বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়কে তৃণমূল পরিবারে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বিজেপিতে তাঁর বহু লড়াইয়ের প্রতি সহমর্মিতা জানাই। তাঁকে আশ্বস্ত করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সমস্ত ভারতবাসীর উজ্জ্বলতম ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে আমরা এক হয়ে কাজ করব।”

আরও পড়ুন-মুকুলের প্রত্যাবর্তন ধান্দাবাজি না কি সঠিক সিদ্ধান্ত? নানা মুনির নানা মত

তৃণমূলে মুকুল রায়ের যোগদানের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার সময় পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, ‘‘বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় তৃণমূল যোগ দিচ্ছেন।’’ এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নিজের যোগ্য স্থানে কাজ করবেন মুকুল। এরপর অভিষেকও তাঁকে পাশে নিয়ে একজোট হয়ে কাজ করার বার্তা দেন। রাজনৈতিক মহলের মতে, মুকুলকে দলে উপযুক্ত পদ দেওয়ার কথাই ভাবছে তৃণমূল।

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...