Sunday, May 17, 2026

নিউটাউন এনকাউন্টার: পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার ভুল্লার ঘনিষ্ঠ সুমিত কুমার

Date:

Share post:

নিউটাউন সাপুরজির “সুখবৃষ্টি” আবাসনে পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতীর এনকাউন্টারের পর কেটে গিয়েছে কয়েক ঘন্টা। রহস্যের শিকড়ের খোঁজে এ রাজ্যে যেমন বিধাননগর পুলিশ তদন্তে নেমেছে, ঠিক একইভাবে জোরদার তদন্তে নেমেছে পাঞ্জাব পুলিশ। আর সেখানেই বড়সড় ব্রেক থ্রু।

মোহালি থেকে “আসল” সুমিত কুমারকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশের ইন্টারনাল সিকিউরিটি টিম।

এই সুমিত কুমারের সমস্ত ব্যক্তিগত নথি ব্যবহার করে নিউটাউনের আবাসনে ভুয়ো পরিচয়ে গা ঢাকা দিয়েছিল গ্যাংস্টার জয়পাল ভুল্লার। তদন্তে নেমে পুলিশ জানতে পারে
সুমিত কুমারের আধার কার্ড-সহ অন্যান্য তথ্য ব্যবহার করে সাপুরজির আবাসনে ফ্ল্যাট ভাড়া নিয়েছিল কলকাতা পুলিশের এনকাউন্টারে মৃত ভুল্লার ও তার সঙ্গী।

সুমিত কুমার দিল্লিতে অটো মোবাইল যন্ত্রাংশের ব্যবসা করতেন। যে আরেক অভিযুক্ত ভরত কুমারের পরিচিত। ভুয়ো নথি, আধার কার্ড, পাসপোর্ট বানানোয় এরা পারদর্শী। পাঞ্জাব পুলিশের জেরায় সুমিত কুমার স্বীকার করেছে, সে নিজের আধার কার্ড, পাসপোর্ট ভরত কুমারকে দিয়েছিল। তদন্তকারীরা খতিয়ে দেখছে, গ্যাংস্টারদের সঙ্গে সুমিত কুমারের সরাসরি কোনও যোগাযোগ ছিল কি-না।

আরও পড়ুন:বনদফতরের সহযোগিতায় মার্লিন গ্রুপ ও কেএসসিএইচ সুন্দরবনের ১৫০০ দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী পৌঁছালো

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...