Thursday, May 14, 2026

‘ভুল করেছি, দলে ফিরলে শুধরে নেব’, ফের তৃণমূলনেত্রীর কাছে কাতর আবেদন দীপেন্দুর

Date:

Share post:

আরও একবার তৃণমূলে ফিরতে নেত্রীর কাছে কাতর আবেদন দীপেন্দু বিশ্বাসের। এর আগেও তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন দীপেন্দু। জানিয়েছিলেন, ভোটের আগে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত থেকে দলীয় পতাকা নিয়ে মমতার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চান।

এ দিন দীপেন্দু ফের তৃণমূলের হয়েই কাজ করতে চান বলে জানিয়েছেন। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি তাকে। ফলে বসিরহাট দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক ফের তৃণমূলে ফিরতে কাতর আবেদন জানিয়েছেন। দীপেন্দু বলেন, “অভিমানে ভুল করেছি, দলে ফিরলে শুধরে নেব। ক্ষোভ নয়, অভিমানে দল ছেড়েছিলাম। ভুল হয়েছে বলে দিদিকে চিঠি দিয়েছিলাম।”

আরও পড়ুন-সংঘাত নয়, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় ভারত, রাষ্ট্রসঙ্ঘে বার্তা নয়াদিল্লির

গত শুক্রবার বিজেপি ছেড়ে ফের তৃণমূলে যোগ দিয়েছেন মুকুল রায়। সম্প্রতি তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন সোনালি গুহ , সরলা মুর্মু, বাচ্চু হাঁসদা সহ প্রমুখ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন সোনালী গুহ। তবে তৃণমূলের কী সিদ্ধান্ত তাঁদের নিয়ে, তা এখনও জানা যায়নি। এছাড়াও বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়, শীলভদ্র দত্ত এবং প্রবীর ঘোষাল।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...