Saturday, March 14, 2026

অকালে প্রয়াত ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী

Date:

Share post:

অকালে প্রয়াত হলেন ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী (sarmistha chaudhuri)। বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর। দীর্ঘদিন ইন্টেস্টাইনের সমস্যায় ভুগছিলেন সিপিআই (এমএল​) রেড স্টারের এই নেত্রী। মাসখানেক আগে শর্মিষ্ঠা কোভিডে আক্রান্ত হন। সেরে উঠলেও শারীরিক নানা জটিলতা তৈরি হয়। শনিবার রাতে অবস্থার অবনতি হওয়ায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। রবিবার দুপুরে সেখানেই প্রয়াত হন শর্মিষ্ঠা। ভাঙড়ের পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন শর্মিষ্ঠা। আন্দোলন করার জন্য তিনি গ্রেফতার হন। বেশ কিছুদিন জেলে থাকতে হয় তাঁকে। তাঁর স্বামী অলীক চক্রবর্তীও এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন। তাঁদের আন্দোলনের চাপে সেই সময় পিছু হঠে প্রশাসন।

লেডি ব্রেবোর্ণ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল ছাত্রী ছিলেন শর্মিষ্ঠা। সাংবাদিকতায় স্নাতকোত্তরের পর কয়েক বছর একটি ইংরাজি সংবাদপত্রে চাকরিও করেন। এরপর চাকরি ছেড়ে সংগঠনের পূর্ণ সময়ের কর্মী হয়েছিলেন তিনি। শর্মিষ্ঠার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিপিআই এমলএল-এর রাজ্য কমিটির সম্পাদক সুবোধ মিত্র। নেটমাধ্যমে লিখেছেন, ‘এইমাত্র খবর পাওয়া গেল যে, সিপিআই(এম-এল) রেডস্টারের কেন্দ্রীয় কমিটির সদস্যা ও বিশিষ্ট কমিউনিস্ট বিপ্লবী নেত্রী কমঃ শর্মিষ্ঠা চৌধুরী আামাদের মধ্যে আর নেই। এই যন্ত্রণাদায়ক খবর কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমরা হারালাম একজন বিরল প্রতিভার অধিকারী সংগ্রামী সাথীকে। এই মৃত্যু পাহাড়ের থেকেও ভারী।

আরও পড়ুন- রেজাউলকে ঝাঁটা মেরে বের করে দেওয়ার হুমকি আরাবুলের

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...