Wednesday, June 24, 2026

রেজাউলকে ঝাঁটা মেরে বের করে দেওয়ার হুমকি আরাবুলের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনে(assembly election) ভাঙড়(Bhangarh) থেকে রেজাউল করিমকে(Rezaul Karim) তৃণমূল প্রার্থী করার পর কোন্দল স্পষ্ট হয়ে উঠেছিল। এবার সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করল। নির্বাচনে তৃণমূলের হারের পর পরাজিত প্রার্থী রেজাউল করিমকে অশালীন ভাষায় আক্রমণ করে বসলেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম(Arabul Islam)। তাঁকে অপদার্থ, নির্লজ্জ বলার পাশাপাশি ঝাঁটা মেরে বের করে দেওয়ার নিদান দেন আরাবুল।

২০২০ সালে তৃণমূলে যোগ দেওয়ার পর একুশের বিধানসভা নির্বাচনে দলের তরফে টিকিট দেওয়া হয় রেজাউলকে। এই ঘটনায় শুরুতেই প্রতিবাদ জানিয়েছিলেন আরাবুল ইসলাম। যদিও দলীয় নেতৃত্বের চাপে পড়ে শান্ত হয়ে যান তিনি। এরপর নির্বাচনে রেজাউল করিমের হার মোটেই ভালোভাবে নেননি আরাবুল ইসলাম। এদিন রেজাউলের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে আরাবুল বলেন, ‘অপদার্থ, নির্লজ্জ, বেহায়া একটা লোককে ভাঙড় থেকে তাড়িয়ে রাজ্য দফতরে নিয়ে যাব। ঝাঁটা মেরে বিদায় করব। ওঁকে দেখেই মানুষ আমাদের ভোট দেননি। আমি রাজ্য দফতরে গিয়ে সুব্রত বক্সিকে বলে এসেছি, ওঁকে তাড়িয়ে রাজ্য দফতরে নিয়ে যাব। হেরে যাওয়ার পর এক দিনও যোগাযোগ করেনি। অথচ বলে বেড়াচ্ছে আমি নাকি রেজাউল করিমকে ভাঙড়ে ঢুকতে দিচ্ছি না। সব মিথ্যে।’ এদিকে রেজাউল আরাবুলের এই দ্বন্দ্বের ভাঙড়ে দু’ভাগে বিভক্ত দল। তবে দলীয় নেতৃত্বের বড় অংশ আরাবুলকে ভর্ৎসনা করেছে।

আরও পড়ুন:দিলীপকে ‘পাগল’, ‘মাথামোটা’ বলে তীব্র কটাক্ষ করলেন সৌগত

এ প্রসঙ্গে ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূলের কার্যকরী সভাপতি আবদুর রহমান বলেন, ‘সব কিছুর একটা সীমা রয়েছে। আরাবুল সেটা অতিক্রম করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করা প্রার্থীকে নিয়ে নোংরা মন্তব্য করছেন। এত অভিযোগ রয়েছে যে দলীয় কর্মীদের কাছেই নিজের গুরুত্ব হারিয়েছেন উনি। ওঁর এই মন্তব্যের সঙ্গে একেবারেই একমত নয় দল। দলের উচ্চস্তরের নেতাদের বিষয়টি জানিয়েছি। আশাকরি তাঁরা শীঘ্রই ব্যবস্থা নেবেন।’ আশাপাশে আরাবুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে রেজাউল বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পাঁচ বছরের জন্য ভাঙড়ে পাঠিয়েছেন। তাঁর কথা মতো কাজ করছি। আরাবুল কী বললেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার কাছে ওঁর কথার কোনও গুরুত্ব নেই। তৃণমূল সুপ্রিমো যেমন নির্দেশ দেবেন, সেইমতো কাজ করব।’

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...