Wednesday, June 24, 2026

কুণাল-রাজীবের বৈঠক নিয়ে বারবার কটাক্ষ কল্যাণের, প্রশ্ন, কেন?

Date:

Share post:

মুকুল রায়ের দলে ফেরা, কিংবা কুণাল ঘোষ- রাজীব বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে একের পর কটাক্ষের মন্তব্য করে চলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাগ তাঁর মুকুল-রাজীবের উপর, না দলের সাধারণ সম্পাদকের উপর, তা ঠিক পরিষ্কার নয়।

কুণাল ঘোষ-রাজীব বন্দ্যোপাধ্যায়ের শনিবারের বৈঠকের পরিপ্রেক্ষিতে কল্যাণের মন্তব্য, ওরা বলছে সৌজন্য সাক্ষাৎকার। গত ৫-৬ মাসে এমন সাক্ষাৎকার দেখা গেল না। আর মুকুল রায় দলে আসতেই সৌজন্য সাক্ষাৎকার শুরু হয়ে গেল? মানে কুণাল আর রাজীবই শুধু বুদ্ধিমান লোক, আমরা সব গরু-ছাগলের দল, তাইতো! কল্যাণ যদি সব বুঝেও থাকেন, তাহলে একথা বলছেন কেন? প্রশ্ন রাজনৈতিক মহলের।

শনিবার একথা বলার পরে রবিবার সকালেও একই মেজাজে ছিলেন কল্যাণ। এবার বললেন, রাজীব ভোটের সময় অবজার্ভারদের দিয়ে আমাদের ছেলেদের অ্যারেস্ট করিয়েছে। এসব আমরা ভুলে যাব? আর যেহেতু কুণাল ঘোষের কাছে গেল, তাই গঙ্গাজলে পরিশুদ্ধ হয়ে গেল? তেমনটা কী মেনে নিতে হবে? রাজীবের মূল্য আসলে বিগ জিরো। ওকে আমরা বলে বলে ৪৩ হাজার ভোটে হারিয়েছি। সব তড়পানির জবাব দিয়ে দিয়েছি। তবে এদের ফেরা না ফেরা নিয়ে শেষ সিদ্ধান্ত নেবেন দলনেত্রী।

দলবদলুদের ফেরা নিয়ে কল্যাণ কেন এতোটা সরব? অন্যদের মধ্যে প্রলেপ থাকলেও কল্যাণ বিস্ফোরণ ঘটাচ্ছেন। কেউ কেউ বলছেন এর পিছনে আসলে ‘অন্য কারণ’ রয়েছে। একটু উঁকি মারলেই সবটা বোঝা যাবে।

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...