Tuesday, June 23, 2026

সম্ভবত আজই জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি

Date:

Share post:

করোনা জেরে ( corona pandemic) এ বছর যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (madhyamik and HS exam) হচ্ছে না, গত সোমবার, ৭ জুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief minister Mamata Banerjee) তা ঘোষণা করে দিয়েছেন। যদিও সেই সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন, পরীক্ষা না হলেও পড়ুয়াদের মূল্যায়ন কী ভাবে হবে, তা জানিয়ে দেওয়া হবে আগামী সাত দিনের মধ্যে। সেই অনুযায়ী আজ, সোমবার মূল্যায়নের পদ্ধতি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। শিক্ষা দফতর সূত্রে খবর, উচ্চ মাধ্যমিকের ফলের ক্ষেত্রে মাধ্যমিকের নম্বরও বিবেচনা করা হবে বলে মনে করা হচ্ছে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফলের সঙ্গে পড়ুয়ার দশম শ্রেণির অন্তর্বর্তী মূল্যায়নে পাওয়া নম্বরকে নিয়ে চূড়ান্ত ফল তৈরির কথা ভাবা হয়েছে।

উচ্চ মাধ্যমিক নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলশিক্ষা দফতরে যে-প্রস্তাব জমা দিয়েছে, তাতে পড়ুয়ার মাধ্যমিকে পাওয়া নম্বরকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে জানানো হয়েছে। সে-ক্ষেত্রে পড়ুয়ার দ্বাদশ শ্রেণির ৩০ নম্বরের প্র‌্যাক্টিক্যাল এবং লিখিত বিষয়গুলির ২০ নম্বরের সঙ্গে মাধ্যমিকে পাওয়া নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত মূল্যায়ন করা হতে পারে।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...