Sunday, May 17, 2026

শুভেন্দুর রাজভবন-যাত্রায় অনুপস্থিত ২৩ বিজেপি বিধায়ক, জল্পনা বাড়ছে গেরুয়া শিবিরে

Date:

Share post:

মুকুল রায়ের দলত্যাগের পর পশ্চিমবঙ্গে বিজেপির (bjp) বিধায়ক সংখ্যা এখন ৭৪। কিন্তু সোমবার রাজভবনে (rajbhavan) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বহুচর্চিত কর্মসূচিতে গরহাজির (skipped) ২৩ জন বিজেপি বিধায়কই। শুধু রাজভবন অভিযানই নয়, তার আগে বিধানসভার বৈঠকেও অনুপস্থিত ২৩ বিধায়ক। ফলে একদিকে যেমন মুকুল পরবর্তী পর্বে দলবদলের জল্পনা তীব্র হচ্ছে, অন্যদিকে শুভেন্দুর নেতৃত্বে দলীয় বিধায়কদের একাংশের অনাস্থা ও অসন্তোষের চিত্র ঢাকতে পারছে না বিজেপি। এদিন শুভেন্দুর নেতৃত্বে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অভিযোগ জানাতে যাঁরা গেলেন না প্রশ্ন উঠছে, তাঁরা কি তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে আছেন?

 

সোমবার বিকেল চারটে নাগাদ রাজভবনে আসেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিল বিজেপির একটি প্রতিনিধিদল। রাজভবনের বারান্দায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক হয়। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অভিযোগ জানিয়ে নালিশ করেন বিজেপির প্রতিনিধিরা। সবমিলিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ৫১ জন বিজেপি বিধায়ক। অনুপস্থিত ছিলেন ২৩ জন। তার আগে বিধানসভায় বৈঠকেও ওই ২৩ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন। স্বভাবতই অস্বস্তি চাপা দিতে পারছে না গেরুয়া শিবির। বিজেপি ছেড়ে মুকুল রায় তৃণমূলে ফিরে যাওয়ার পরে গেরুয়া শিবিরের অন্দরে ভাঙনের চোরাস্রোত বইছে। কয়েকজন বিধায়ক ইতিমধ্যে বেসুরো গাইতে শুরু করেছেন। কয়েকজন মুকুল-ঘনিষ্ঠও তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন। শোনা যাচ্ছে, বিজেপি বিধায়কদের ভাঙাতে মুকুলও নাকি যথেষ্ট তৎপর। রাজ্যপালের সঙ্গে বৈঠকে ২৩ জন বিধায়ক অনুপস্থিত থাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপির ঘরে আরও ভাঙন ধরতে চলেছে? অন্তত এদিনের চিত্র সেই আশঙ্কাকেই বেআব্রু করে দিল।

 

Related articles

পার্থতে মুগ্ধ শমীক ! রাজনীতির ভিন্ন মেরু বিলীন শিল্পপ্রেমের সৌহার্দ্যে

একজন শাসকদলের রাজ্য সভাপতি- সাংসদ, অপরজন সদ্য বিরোধী হওয়া দলের লোকসভার সাংসদ। রাজনীতির মঞ্চে যতই ভিন্ন মেরুতে অবস্থান...

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...