Monday, May 25, 2026

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিপর্যস্ত পোস্তা ব্রিজ ভাঙার কাজ, দুমাস আংশিক বন্ধ ব্যস্ত রাস্তা

Date:

Share post:

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বিপর্যস্ত পোস্তা ব্রিজের নির্মীয়মান অংশ ভাঙার কাজ। লালবাজার (Lalbazar) সূত্রে জানানো হয়েছে, ফ্লাইওভার ভাঙার কাজের জন্য স্ট্র্যান্ড রোডের একাংশ সোমবার রাত ১১ টা থেকে ১৫ অগাস্ট ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

চারটি ধাপে সেতু ভাঙা হবে। সেই কারণে ওই অঞ্চলের অধিকাংশ দোকানিকে অন্যত্র সরাতে হবে না। তবে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

কেএমডিএ (Kmda) সূত্রে খবর, দূষণ এড়াতে চারপাশ ঘিরে দিয়ে উন্নতমানের যন্ত্র ব্যবহার করে সেতুটি ভাঙা হবে। প্রথম ধাপে ৪৫ দিনে ফ্লাইওভারের একটা অংশ ভাঙা হবে। সেই কাজ শেষ হলে পরবর্তী ধাপ কীভাবে ভাঙা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেতু ভাঙার জন্য আনুমানিক ১৫ কোটি টাকা খরচ হবে। সেতুটি ভাঙতে মোট ৪ মাস সময় লাগবে।

পোস্তা উড়ালপুল ভাঙার দায়িত্ব পেয়েছে রাইটস। তবে পিলার ভাঙার সিদ্ধান্ত এখনও হয়নি।পোস্তাবাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কেএমডিএ। সেতু ভাঙার কাজে তারা পূর্ণ সহায়তা করবে বলে অ্যাসোসিয়েশনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

রাজ্যের নতুন সিইও নীলম মীনা, বিজ্ঞপ্তি জারি নির্বাচন কমিশনের 

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও হিসেবে নীলম মীনার নাম ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। সোমবার কমিশনের...

CRPF-এর সামনেই মহিলাকে সপাটে চড় নিউটাউন থানার পুলিশ আধিকারিকের!

ক্ষমতার পালাবদলের পরেই ঔদ্ধত্য রাজ্যের পুলিশের (State Police)! অভিযোগ, নিউটাউনের (New Town) সবুজপল্লিতে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে এক মহিলাকে...

মরণোত্তর পদ্মবিভূষণ কিংবদন্তী ধর্মেন্দ্রকে, রাষ্ট্রপতির হাত থেকে চোখের জলে সম্মান নিলেন হেমা

গতবছর কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করেছিল এবং মরণোত্তর পদ্মবিভূষণ দেওয়া হয়েছে অভিনেতা ধর্মেন্দ্রকে। এবার দিল্লিতে তাঁর...

নামে ‘হোল্ডিং সেন্টার’, আদতে ‘ডিটেনশন সেন্টার’! বিজেপিকে নিশানা তৃণমূলের

মুখ্যমন্ত্রী ও ওঁর প্রশাসন মুখে একে যতই ভাল নামে ‘হোল্ডিং সেন্টার’ (Holding Centre) বলুক না কেন, এটা ‘ডিটেনশন...