Friday, May 15, 2026

মঙ্গলবার ইউরো কাপে হাঙ্গেরির মুখোমুখি পর্তুগাল

Date:

Share post:

মঙ্গলবার ইউরো কাপের( Euro cup) অভিযান শুরু করতে চলেছে পর্তুগাল( Portugal)। প্রতিপক্ষ হাঙ্গেরি(hungary )। প্রথম ম‍্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে জয় চাইছে গত ইউরো কাপের চ‍্যাম্পিয়নরা।

সাংবাদিক সম্মেলনে এসে রোনাল্ডো বলেন,”ইউরো এখন সব চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। পাঁচ নম্বর ইউরো খেলতে নামলেও মনে হচ্ছে প্রথম বার নামছি। তাই ভাল ভাবে শুরু করতে চাই। প্রথম থেকে শেষ ম্যাচ অবধি ভাল ভাবে খেলতে চাই।”

প্রথম ম‍্যাচে হাঙ্গেরি। হাঙ্গেরি নিয়ে কোন মন্তব্য না করলেও নিজেদের পারফরমেন্স নিয় বেশি ফোকাসড সিআরসেভেন। চলতি ইউরো রোনাল্ডোর সামনে রয়েছে রেকর্ড করার সুযোগ। আর ৫টা গোল করলেই আন্তর্জাতিক ম্যাচে সব চেয়ে বেশি গোলের মালিক হবেন তিনি। তবে নিজের রেকর্ড নিয়ে ভাবছেন না রোনাল্ডো। এই নিয়ে সিআরসেভেন বলেন, “রেকর্ড নিয়ে খুব একটা ভাবছি না। টানা দু’বার ইউরো জয় বেশি মধুর হবে আমার কাছে। ২০১৬র দলের থেকে অনেকটাই আলাদা এ বারের পর্তুগাল। অনেক যুব ফুটবলার রয়েছে এ বারের দলে। আশা করছি নিজেদের মেলে ধরতে পারব।”

আরও পড়ুন:হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মার্কিস কিডো

 

Related articles

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...

রবিবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! ভোগান্তি এড়াতে জেনে নিন বিকল্প রাস্তা

রবিবার প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতা সংযোগকারী অন্যতম ব্যস্ত বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। দীর্ঘদিন ধরেই সেতু মেরামতের...

প্রতি সপ্তাহে রাজ্যে ‘জনতার দরবার’, নতুন কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশের আদলে এবার বাংলায় শুরু হতে চলেছে 'জনতার দরবার' (Janatar Darbar)। প্রতি সপ্তাহে একদিন বা দুদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু...